রায়ানের প্ল্যান ভেস্তে পারুল করল বাজিমাত! জমে গেল গোপাল রুক্মিণীর প্রেম! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুলের রায়ানের চেষ্টা করার পরে বাচ্চাটি স্কুলে যেতে রাজি হয়। তারপর কোম্পানির মালিক সন্দীপের চাকরি ফিরিয়ে দিতে সাহায্য করে। বাড়ির সকলেএই খুশির খবর পেয়েও খুশি হয়না দাদু। তিনি এখনো পারুলের উপর রেগে রয়েছে।

অন্যদিকে সরস্বতী পুজোর আয়োজনে মেতে ওঠে গোটা কলেজ। রায়ান তো জোরকদমে কাজ শুরু করে দেওয়ার প্ল্যান করে কিন্তু পারুলকে কোনোভাবে এই প্ল্যান যুক্ত করা যাবে না বলে জানিয়ে দেয়। এদিকে পারুলও মন খারাপ করে থাকে। তারপর ঠাম্মার পরামর্শে পারুল ঠিক করে সে নিজে যাবে কলেজে।
পরিণীতা আজকের পর্ব ১৬ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 16 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রায়ান এবং তার বন্ধুবান্ধব মিলে পুজোর আয়োজনে মেতে ওঠে। পারুল আসবে শুনে সকলেই তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু পারুল যে কলেজে যাবে সেটা কেউ আশা করেনি। পারুলকে দেখে তো রায়ান শিরিন সকলেই ভীষণ রেগে যায়। তাকে গেট থেকেই তাড়িয়ে দিতে থাকে কিন্তু পারুল তাদের জোর গলায় বলে এটা তার কলেজ তার অধিকার আছে এখানে আসার তাই সে কলেজে ঢুকবেই।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হাতে ব্যান্ডেজ, চলছে স্যালাইন! শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী!
অন্যদিকে রুক্মিণী এবং গোপাল পারুলের গ্রামে হাতে হাত মিলিয়ে পূজোর আয়োজন করে, দুজনে মিলে একসাথে অঞ্জলি দেয়। গোপাল এবং রুক্মিনীর মধ্যে যে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছে গল্পে। এদিকে পারুলকে হেনস্থা করার জন্য তার বন্ধুর উপর অত্যাচার চালায় রায়ান এর দলবল। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

