আনন্দীর ডাকে সারা দিলেন মা! বনদেবীর কাছেই মিললো ভাইরাসের ওষুধ! এবার অ্যান্টিভাইরাস তৈরি করবে আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল বনদেবীর ইঙ্গিত পেয়েই আনন্দী এবং আদি ছুটে গিয়েছিল একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে গিয়েই ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ওষুধ খুঁজে পাওয়ার পথ জানতে পেরেছে তারা। কিন্তু ওই গ্রামের সঙ্গে শহরের মানুষদের ভালো বোঝাপড়া নয়। তাই জন্য শহরের মানুষের দেখে ওই গ্রামের মানুষরা অস্বাভাবিক আচরণ করতে থাকে।

anondi

গ্রামের মানুষেরা আদি ও আনন্দী গ্রামে আসার পরই তাদের উপর হামলা করে। আনন্দীকে রক্ষা করার জন্য আদি অসুস্থ শরীর নিয়ে লড়াই করে। আদি চোখে দেখতে না পেয়েও আনন্দীকে বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে মারপিট করে। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে আদি। আদিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে আনন্দী।

আনন্দী আজকের পর্ব ১৫ ফেব্রুয়ারি (Anondi Today Episode 15 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী আদিকে বাঁচানোর জন্য বনদেবীর সঙ্গে মুখোমুখি হয়। এমনকি গ্রামের যারা এই পুজো করে পুরোহিত এবং আরো অন্যান্য সবার সঙ্গেই তর্কে জড়িয়ে পড়ে। আনন্দীকে কেউই সাহায্য করতে চায় না। যেহেতু শহরের লোকজন তাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাই জন্য আদির প্রাণ বাঁচানোর জন্য কেউই এগিয়ে আসে না।

আরও পড়ুনঃ ফুলকির সংসারে নতুন ঝড় নামালো রুদ্র! এইবার নিশানায় লাবু! পরিবারকে বাঁচাতে নতুন রূপে ফিরছে ফুলকি!

কিন্তু আনন্দী সবার বিরুদ্ধে গিয়ে বনদেবীর কাছে প্রার্থনা করে। নিজের শাঁখা সিদুরের জোরে আদিকে বাঁচানোর লড়াই এ নেমে পড়ে। গ্রামের মানুষের বিশ্বাস বনদেবীর কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। এমনটাই বিশ্বাস করে গ্রামের লোকজন। তাই আনন্দীও গ্রামের লোকজনদের সেই বিশ্বাসে দন্ডি কাটে। আদির প্রাণ ভিক্ষা করে দেবীর কাছে। আর তখন গাছের থেকে একটি পাতা পড়ে আনন্দীর আঁচলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button