স্টার জলসায় ফিরছে সৈয়দ আরেফিন! নতুন ধারাবাহিকে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী! নতুন জুটির খবর সামনে আসতেই খুশি ভক্তরা

সৈয়দ আরেফিন জনপ্রিয় ধারাবাহিকের মুখ। ‘ইরাবতীর চুপকথা’য় মনামী ঘোষের বিপরীতে দর্শকের নজর কেড়েছিলেন অনেকটাই৷ ‘খেলাঘর’ ধারাবাহিকের দৌলতে ঘরে ঘরে ‘শান্টু’ হয়ে ফিরেছেন সেই সৈয়দ আরেফিন। ইরাবতিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি। তার পর তার অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন।

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা সৈয়দ আরেফিন। স্টার জলসার ‘খেলাঘর’ ধারাবাহিকে শান্টু চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। বিরতি কাটিয়ে আবার নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন ‘খেলাঘরে’র শান্টু। এমনটাই গুঞ্জন টেলি পাড়ায়। শোনা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারবাহিক আসতে চলেছে।

আর এই ধারাবাহিকে নায়ক হিসাবে বাছাই করা হয়েছে সৈয়দকে। শোনা গেছে তাদের প্রথম প্রমো রেডি। সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে তার নতুন ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ হবে। দীর্ঘ সময়ের পর সৈয়দ কে নতুন গল্পে নতুনভাবে দেখতে বেশ উৎসুক সৈয়দের ভক্তরা।

Bengali serial

শোনা যাচ্ছে সৈয়দের নতুন ধারাবাহিকটি আসতে চলেছে স্টার জলসা চ্যানেলে। তবে সময় এখনো নির্ধারণ করা হয়নি। এই নতুন ধারাবাহিকের জন্য উৎসুক সৈয়দের ভক্তরা। খুব তাড়াতাড়ি তাকে ধারাবাহিককে নতুনভাবে দেখতে চান দর্শক মহল। অভিনয়ে জীবনের শুরুর দিকে সৈয়দের নায়িকা হয়েছিলেন মনামী। তবে এই গল্পে তার বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

সূত্রের খবর, নতুন ধারাবাহিকে সৈয়দ আরেফিনের বিপরীতে থাকবেন ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়। নিশ্চিত ভাবে এখনো অব্দি নায়িকার নাম ধারাবাহিকের নির্মাতারা জানাননি। এবার দেখার বিষয় সৈয়দ-স্বীকৃতির মতো দেবচন্দ্রিমা-সৈয়দের জুটি জনপ্রিয়তা পায় কিনা?

Bengali serialBengali serial

Back to top button