শুভশ্রীর হাত থেকেও ফসকে যাচ্ছিল রাজ! আ’ত্মহত্যার ভয় দেখিয়ে রাজকে বিয়ে করেছেন শুভশ্রী?

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film industry) পাওয়ার কাপল বলতে প্রথমেই যাদের কথা মাথায় আসে, তারা হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। বেশ কয়েক বছর হল সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুজনে। দীর্ঘ কয়েক বছর হলো সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুজনে। বিয়ের কয়েক বছর পরেই এসেছে দুই সন্তান। ইউভান এবং ইয়ালিনীকে নিয়ে এখন রাজ-শুভশ্রীর ভরা সংসার। কিন্তু জানেন কি রাজ চক্রবর্তীকে পাওয়ার জন্য কি কি পোহাতে হয়েছিল শুভশ্রীকে? জীবনের কোন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল শুভশ্রীকে?
ইন্ডাস্ট্রির ভিতরের খবর অনেকসময়ই আমাদের অজানা থেকে যায়। অনেক গল্পই আমরা জানতে পারি না। তবে অভিনেতা অভিনেত্রী পরিচালকদের ব্যক্তিগত জীবনের কথা শত রাখডাক থাকা সত্ত্বেও সামনে বেরিয়ে পড়ে। তেমনি রাজ চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি একসময়। এমনিতেই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী থাকে নেটিজেনরা সবসময়। তাদের জীবনে কি হচ্ছে সেটা জানার জন্য আগ্রহী থাকেন।
তেমনি রাজ চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনা হতো একসময়। নেটিজেনরা মুখিয়ে থাকতেন তার জীবনের বিভিন্ন খবর জানার জন্য। তবে শুভশ্রী আসার আগে রাজের জীবনে এসেছে একাধিক নারী। যাদের নিয়ে কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়াতে। টলি পাড়ায় কান পাতলেই বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে রাজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে বহুবার।
রাজ চক্রবর্তী প্রথম স্ত্রী হলেন শতাব্দী মিত্র। ২০০০ সালে এক চ্যানেলের সূত্রে শতাব্দী ও রাজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে। যদিও বিয়ের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি ২০০৬ সালে বিয়ের পর ২০১১ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপরে টলিউডের নামকরা অভিনেত্রী পায়েল, মিমি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল রাজের। তবে শেষ পর্যন্ত শুভশ্রী জয় করে নিল রাজকে।
আরও পড়ুনঃ বিয়ের এক বছর পেরোতে না পেরোতেই পরম পিয়ার জীবনে নতুন প্রাণ! গোপনে সেই প্রাণের পরিচর্যায় ব্যস্ত পিয়া!
তবে জানেন কি রাজকে পাওয়ার জন্য শুভশ্রী কি ভয়ংকর কাণ্ড ঘটিয়েছিলেন। রাজ মিমির সঙ্গে সম্পর্কে ছিলেন সেই সময়। তৃতীয় ব্যক্তি হয়ে রাজ মিমির সম্পর্কের মাঝে ঢুকে পড়েন শুভশ্রী। তারপরেই শুভশ্রী সঙ্গে সম্পর্কে জড়ান রাজ। মিমির সঙ্গে বিয়ের পাকা কথা হওয়ার পরেও সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। তবে শুভশ্রীর সঙ্গেও একই ভাবে সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শুভশ্রী ভয়ঙ্কর কান্ড ঘটিয়ে বসেন সেই সময়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, শুভশ্রী নাকি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন রাজকে বিয়ে করার জন্য। কানা ঘুষো শোনা যায় শুভশ্রীর সুইসাইড এটেন্ড করার কয়েক মাস বাদেই শুভশ্রীর গলায় মালা দেন রাজ চক্রবর্তী। যদিও এই ঘটনা কতটা সত্যি তা যাচাই করে দেখা হয়নি।
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

