বিয়ের এক বছর পেরোতে না পেরোতেই পরম পিয়ার জীবনে নতুন প্রাণ! গোপনে সেই প্রাণের পরিচর্যায় ব্যস্ত পিয়া!

২০২৩ সালে নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চট্টোপাধ্যায় (Piya Chatterjee)। প্রাক্তন স্বামী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।
প্রসঙ্গত ২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও গত বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।
দুজনে একই ইন্ডাস্ট্রির মানুষ। পিয়া একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও বটে। অন্যদিকে পরম দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এখন প্রযোজক এবং পরিচালকের কাজেও হাত পাকিয়েছেন ভালো। কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত নতুন ছবি এই রাত তোমার আমার। ছবিতে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে বেশ কয়েক বছর বাদে জুটি বাঁধতে দেখা গিয়েছে। তবে হাজারো কাজ, ব্যস্ততার মাঝেই নিজেদের জীবনের একটি সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরম পিয়া।
হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পিয়ার একটি পোস্ট দেখে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। তবে কি বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পরেই আসছে নতুন সুখবর? পরম পিয়ার ছোট্ট সংসারে কি আসছে নতুন সদস্য? হঠাৎ কেন এই ধরনের পোস্ট করলেন গায়িকা? তাদের জীবনের কি ঘটতে চলেছে তা নিয়ে আগ্রহী নেটিজেনরা।
আরও পড়ুনঃ শুভর সঙ্গে চালাকি? সেবন্তির পরিকল্পনায় জল ঢেলে আবারও জিতে গেল শুভলক্ষ্মী!
সোশ্যাল মিডিয়াতে পিয়ার পোস্ট দেখে জানা গিয়েছে তার জীবনে এসেছে নতুন একটি ছোট্ট প্রাণ। আর সে হলো একটি খুদে বিড়াল ছানা। যাকে নিজের অফিস চত্বরের সামনে থেকে পেয়েছেন গায়িকা। এখন সেই ছোট্ট বিড়াল ছানাকে নিয়েই সময় কাটছে পিয়ার। তার সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিলিয়ে পোস্ট করেছেন তিনি।

