শুভর সঙ্গে চালাকি? সেবন্তির পরিকল্পনায় জল ঢেলে আবারও জিতে গেল শুভলক্ষ্মী!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভর জন্য রূপক পূরবীর সম্পর্ক আবারো ঠিক হয়ে গেছে। সবদিক সামলে শুভ এক করেছে সবাইকে। এদিকে আদৃত এর ঠাম্মি খুবই খুশি যে শুভ কারোর নাম সামনে আসতে দেয়নি। নিজের কথা রেখেছে শুভ। এদিকে পূরবী বাড়ির সবার জন্য ভালোবেসে রান্না করে সবাইকে খাওয়ায়। আর সেই সময়ই শুভ বলে পূরবীকে দিয়ে যে কেউ এই কাজটা করিয়েছে সেটা বুঝতে পেরেছে শুভ। আর কে এইসবের পিছনে আছে সেটা সে ভালমতন জানে।

Grihoprobesh Today Episode 13 February

তারপরই শুভ সবার সামনে বলে পূরবীর স্বপ্ন পূরণ করতে সে আর আদৃত তাকে নাচের স্কুলে খুলে দিচ্ছে। কাল সেই নাচের স্কুলের উদ্বোধন। এই কথা শুনে তো আদৃত এর মা ভাবে কিভাবে শুভকে আটকানো যায়। অন্যদিকে পূরবী নিজের ভুল বুঝতে পেরে শুভকে নিজের গয়না দিতে চায় কিন্তু শুভ নেয় না। বদলে ঠাম্মির জন্য কিছু করতে বলে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৪ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 14 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পূরবীর স্বপ্ন যাতে পূরণ না হয় তার জন্য আদৃতের মা নানান রকম প্ল্যান করে। ইচ্ছে করে নিজের শরীর খারাপের নাটক করে ঘরের শুয়ে থাকে যাতে পূরবী তাকে ছেড়ে যেতে না পারে। এদিকে শুভ তো ভালো মতোই জানে যে এটা আদৃত এর মায়ের প্ল্যান। শুভ নিজের মতো করে তাকে জব্দ করার জন্য প্ল্যান সাজায়। এদিকে পূরবী বলে নাচের স্কুলের উদ্বোধনের ফিতে আদৃত এর মাকে দিয়ে কাটানোর ইচ্ছে ছিল পূরবীর। কিন্তু তিনি যেহেতু যেতে পারছে না তাই এই কাজটা অন্য কাউকে দিয়ে করাবেন। আর এতেই কাজ হয়, এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চায়না আদৃত এর মা। তাই নিজেই উদ্যোগ নিয়ে পূরবীর নাচের স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে যেতে চায়।

আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডেতেই কেল্লাফতে! পারুলের প্রেমের ফাঁদে হুমড়ি খেয়ে পড়বে রায়ান!

আর শুভ এই প্ল্যানটায় করেছিল। সে ভালো মতই জানে কাকে কোন ওষুধ দিলে কাজ হবে। পরের দিন সবাই মিলেই কোমর বেঁধে নেমে পড়ে নাচের স্কুল উদ্বোধনের বিভিন্ন কাজে। এমনকি পূরবীর নাচের উদ্বোধনের জন্য নিজের হাতে পূরবীর জন্য উপহার নিয়ে আসে আদৃত এর মা। পরেরদিন ধুমধাম করে আদৃত এর ঠাকুরমার নাম অনুযায়ী নাচের স্কুল উদ্বোধন করা হয়। আর সেখানে এসে উপস্থিত হয় জিনিয়া। জিনিয়া তার থাপ্পরের বদলা নেবে বলেই ঠিক করেছে। তাই শুভকে শায়েস্তা করতে সে উপস্থিত হয় নাচের স্কুলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button