শুভর হাতেই পূরণ হল পূরবীর স্বপ্ন! খুলে গেল সেবন্তির মুখোশ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভর মনে সন্দেহ হয় যে পূরবী একা একা কিছুতেই এই কাজ করতে পারে না। আর এই পুরো ঘটনার পিছনে আসলে কে রয়েছে সেটাই শুভ খুঁজে বের করতে চায়। তাহলেই একমাত্র রূপক এবং পূরবীর সম্পর্ক ঠিক হবে। সেইজন্য শুভ তাদের বাড়ির সাহায্যকর্মী স্টিফেনিকে কাজে লাগায়।

স্টিফেনি শুভর কথা মতন আদৃত এর মা বাবাকে চা দিতে গিয়ে সেখানে একটা ফোন রেখে আসে, ফোনের ওপারে ছিল শুভ। যাতে আদৃতের মা বাবার মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা শুনে কিছু বুঝতে পারে শুভ। কিন্তু সেখান থেকে কোন ক্লু পায় না সে। তারপর মেজ কাকা ও মেজ কাকিমার ঘরে গিয়েও একই ভাবে ফোনটা রেখে দেয়। সেখানেই মেজ কাকিমা মেজ কাকাকে সবটা বলে। কিভাবে পূরবীকে দিয়ে আদৃত এর মা এই কাজটা করিয়েছে। শুভর সন্দেহ ঠিক হয়। এবারে শুভ রূপক এবং পূরবীর সম্পর্ক ঠিক করার জন্য শুধুমাত্র রূপককে সব সত্যিটা বলে দেয়।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৩ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 13 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভর জন্য রূপক পূরবীর সম্পর্ক আবারো ঠিক হয়ে গেছে। সবদিক সামলে শুভ এক করেছে সবাইকে। এদিকে আদৃত এর ঠাম্মি খুবই খুশি যে শুভ কারোর নাম সামনে আসতে দেয়নি। নিজের কথা রেখেছে শুভ। এদিকে পূরবী বাড়ির সবার জন্য ভালোবেসে রান্না করে সবাইকে খাওয়ায়। আর সেই সময়ই শুভ বলে পূরবীকে দিয়ে যে কেউ এই কাজটা করিয়েছে সেটা বুঝতে পেরেছে শুভ। আর কে এইসবের পিছনে আছে সেটা সে ভালমতন জানে।
আরও পড়ুনঃ অনির্বাণের এক ডাকেই খুলে গেল মনের বন্ধ দরজা! অনির্বাণের বুকেই ফিরল রাই! সামনে এলো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!
তারপরই শুভ সবার সামনে বলে পূরবীর স্বপ্ন পূরণ করতে সে আর আদৃত তাকে নাচের স্কুলে খুলে দিচ্ছে। কাল সেই নাচের স্কুলের উদ্বোধন। এই কথা শুনে তো আদৃত এর মা ভাবে কিভাবে শুভকে আটকানো যায়। অন্যদিকে পূরবী নিজের ভুল বুঝতে পেরে শুভকে নিজের গয়না দিতে চায় কিন্তু শুভ নেয় না। বদলে ঠাম্মির জন্য কিছু করতে বলে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

