বিনোদন জগত থেকে নিখোঁজ! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী রিমি সেন? এখন কেমন দেখতে হয়েছে তাকে?

ধুম ২-এর ‘শিকদুম’ গানটি আজও সিনেমা প্রেমীদের মনে শিহরণ জাগায়। এই গানের অভিনেত্রী রিমি সেন সেই সময়ের বলিউড (Bollywood) জগতের এক উল্লেখযোগ্য অভিনেত্রী ছিলেন। বিভিন্ন সিনেমায় অভিনয় করা অভিনেত্রী আজও অনেক দর্শকের মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

বাংলার এই অভিনেত্রী বলিউডে নায়ক মাত্র কয়েকটি সিনেমার মাধ্যমে দারুন জনপ্রিয়তা পান বিনোদন জগতে। ২০০২ সালে তেলেগু সিনেমার হাত ধরে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করলেও পরবর্তীকালে বলিউডে অনেক সিনেমাতেই অভিনয় করার সুযোগ পান এই অভিনেত্রী। বলিউডে অভিনেত্রীর প্রথম সিনেমা ছিল ‘হাঙ্গামা’।

অভিনেত্রী কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘ফির হেরাফেরি’, ‘গরম মাসালা’, ‘বাগবান’, ‘ধুম টু’, ‘গোলমাল ফান আনলিমিটেড’, ‘হাঙ্গামা’ এবং আরো অনেক ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রিমি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে এবং নতুন মুখের ভিড়ের মাঝে হারিয়ে যান এই অভিনেত্রী।

আরও পরুনঃ অভিনেত্রী জীবনে বিরাট দুঃসংবাদ! টলিপাড়ায় শোকের ছায়া! মিত্তির বাড়িকে বিদায় জানালেন মানসী সিনহা!

সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার, অজয় দেবগন, অভিষেক বচ্চন এবং আরো নামী দামী অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রিমি। নীল নিতিশীল মুকেশ-এর সঙ্গে ‘জনি গাদ্দার’ সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপর থেকে অভিনেত্রীর বেশ কিছু সিনেমা ফ্লপ করতে থাকে বলিউডে। খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যেতে থাকে এই অভিনেত্রী।

এরপরে অভিনেত্রীকে ২০১৫ সালের ছোট পর্দার রিয়ালিটি শো ‘বিগ বস’-এ দেখতে পাওয়া যায়। এরপর বিগত ৮ বছর ধরে অভিনেত্রীকে বলিউডের কোনো কিছুতেই দেখতে পাওয়া যায়নি। বিনোদন জগত থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। তবে এখনকার রিমির সঙ্গে বিনোদন জগতের নায়িকা রিমির কোনো মিল খুঁজে পাবেন না অনেকেই। অভিনেত্রীর অনেক অনুরাগীরাই মনে করেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। এক ইন্টারভিউতে বলেন তিনি প্লাস্টিক সার্জারি করেননি তবে, নানান ধরনের ফেসিয়াল ট্রিটমেন্ট করেছেন তিনি। রিমিকে বলিউডে আবারও দেখতে যান তাঁর অনুরাগীরা।

Back to top button