রোহিতের পুরনো শত্রু হয়ে উঠল বন্ধু! হবে পুরনো ঘটনার পুনরাবৃত্তি! মা কালীর খাঁ’ড়ার নিচে রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকির যারা ক্ষতি করতে চেয়েছিল তাদেরকে চিনতে পেরেছে পুলিশ। এবার সেই লোক দুটিকে খুঁজে বার করার চেষ্টা করছে তারা। রুদ্র জানতে পেরে গিয়েছে যে ফুলকির কোন ক্ষতি করতে পারেনি তার লোক। এই কারণে তারও রাগে মাথা গরম হয়ে আসছে, এদিকে দিল্লির পুলিশ ফুলকির ক্ষতি করার পেছনে যারা আছে তাদেরকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তারা তো শহর থেকে চলে গেছে। তাই তাদেরকে খুঁজে বার করা সম্ভব হবে কিনা সেই নিয়ে বেশ দ্বন্দ্বে রয়েছে পুলিশ।

অন্যদিকে ওই লোক দুটো পালিয়ে গিয়ে নবাবগঞ্জেই উঠেছে। রুদ্রর অফিসে দেখা করে তারা রুদ্রকে সমস্ত ঘটনা খুলে জানায়। রুদ্র তাদের বোকামি দেখে ভীষণ রেগে যায় তাদের উপরে। আসলে তারা নকল নাম নিয়ে ট্রেনে করে ফিরে এসেছে নবাবগঞ্জে। আর সেই নিয়েই ঝামেলা হতে পারে, পুলিশের সন্দেহ বাড়তে পারে সেটারই আশঙ্কা করছে রুদ্র।
ফুলকি আজকের পর্ব ১২ ফেব্রুয়ারি (Phulki Today Episode 12 February)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি রোহিত মিলে প্ল্যান করতে থাকে কিভাবে আবার নতুন করে তথার মৃ’ত্যুর তদন্ত করা যায়। ফুলকি তখন বলে যদি আবার সেই দিনের দৃশ্যটাকে নতুন ভাবে তৈরি করা যায় তাহলে বোঝা যাবে কিভাবে এই ঘটনা ঘটেছে। তখনই হঠাৎ করে রোহিত এবং ফুলকি যে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সেখানে এসে উপস্থিত হয় রোহিতের সেই পুরনো বন্ধু। যার সঙ্গে ওই দিনকে রোহিতের মারামারি হচ্ছিল। এত বছর পর তাকে দেখতে পেয়ে রোহিত কি করবে বুঝতে পারে না তখন ফুলকি বলে এগিয়ে গিয়ে কথা বলতে। এরপর রোহিত আবার নিজের পুরনো সেই বন্ধুর সঙ্গে কথা বলে ফুলকি এবং রহিত মিলে তাকে সেই সমস্ত ঘটনা বলে। রোহিতের বন্ধু কথা দেয় তাকে সাহায্য করার।
আরও পরুনঃ সফল হল শুভর স্টিং অপারেশন! ছোট্ট স্মার্ট ফোনেই জোগাড় হল প্রমাণ! ধরা পরল আসল মাথা!
অন্যদিকে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না দেখে রোহিত স্নান করিয়ে দেয় তাকে। আর তখনই হঠাৎ করে নিজের চোখের সম্পূর্ণ দৃশ্য শক্তি ফিরে পায় ফুলকি। ফুলকির চোখে দৃষ্টি ফিরে পাওয়ায় রোহিত তো অনেক খুশি হয়ে যায়। এবারে তথার মৃত্যু রহস্যের তদন্তে পুরোপুরি ভাবে কোমর বেঁধে নেমে পড়ে রোহিত ফুলকি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হয়।

