বয়স এখন ৮০ ছুঁই ছুঁই! তবু কমেনি রূপের জেল্লা! কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী? নিজেই সেই গোপন রহস্য ফাঁ’স করলেন অপর্ণা সেন!

‘আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস’ কম বয়সের সেই যুবতি আজ সময়ের পরিবর্তনে হয়ে উঠেছে বর্ষিয়ান অভিনেত্রী। একাধারে যেমন তিনি দক্ষ অভিনেত্রী অন্যদিকে, আবার পরিচালনাতেও পটু। কিংবদন্তী সেই টলি (Tollywood) অভিনেত্রীর নাম অপর্ণা সেন (Aparna Sen)। আজও অভিনেত্রী তাঁর রূপে হৃদয় বিগলিত করে দিতে পারে অনেক পুরুষের মনকে।
ওয়েব সাইটে একটু সার্চ করলেই জানা যাবে অভিনেত্রীর বয়স ছুঁই ছুঁই প্রায় ৮০। কিন্তু, দেখলে তা মনে হয় না একদমই। এখনও তিনি নানা শরীরচর্চার মাধ্যমে নিজের ফিটনেস বজায় রেখেছে বলা যায়। ‘মিস ক্যালকাটা’ ১৯৬১ সালে ‘সেন কিশোর কন্যা’র হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করে। এরপর থেকে অভিনেত্রী একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে বাংলার দর্শকদের।
কিছুদিন আগেই অভিনেত্রীকে দেখা গেছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ সিনেমার মুখ্য ভূমিকায়। কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল সোনার খাঁচা’, ‘একোনি’, ‘বসন্ত বিলাপ’, ‘জয় জয়ন্তী’, ‘জন অরণ্য’, ‘তিতলি’, ‘উনিশে এপ্রিল’, ‘পারমিতার একদিন’ এবং আরো অনেক। অভিনয় ছাড়া পরিচালক হিসেবে অভিনেত্রী অপর্ণাকে সেরা ৫ জনের তালিকায় রাখা যেতেই পারে অনায়াসে। অভিনেত্রী প্রথম ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ সিনেমার পরিচালনার মাধ্যমে বিনোদন জগতে অভিষেক করেন। এরপর একে একে বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। ‘পারমিতার একদিন’, ‘পিকনিক’, ‘ইতি মৃণালিনী’, ‘গয়নার বাক্স’, আরশিনগর’, ‘জাপানি স্ত্রী’ এবং এমন আরো অনেক সিনেমা রয়েছে যা কিনা সিনেমা প্রেমীদের মনের মনিকোঠায় আজও জীবন্ত।
পেশাগত দিক ছাড়াও ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ভীষণ নিয়ম মেনে চলতে পছন্দ করেন। এখনও রোজকার জীবনে সবসময় শরীরচর্চাকে প্রাধান্য দেন। সম্প্রতি এক ইন্টারভিউতে এখনো এত ফিট কিভাবে এই প্রশ্ন সাক্ষাৎকারী জিজ্ঞাসা করায় পরিচালকতথা অভিনেত্রী বললেন, “আমি সারা জীবন যোগাসন করেছি। সারা জীবনের যোগাসনের একটা কিছু তো সুফল থাকবে। নিয়মিতভাবে করে গেলে নিশ্চয়ই একটা তার সুফল থাকে”।
আরও পড়ুনঃ ধারাবাহিকের নাম বধূ নি’র্যাতন দেখাচ্ছে জি বাংলা! প্রতিনিয়ত অ’ত্যাচারের শিকার অসহায় গৃহবধূ! সমাজের উপর কুপ্রভাব ফেলছে এই মেগা!
এর সঙ্গে অভিনেত্রী বললেন, এই দেশে যোগাসনের অভ্যাস বহু পুরনো সময় থেকে। তিনি ছাড়া আরো অনেকেই আছেন যারা নিয়মিত যোগাসন করেন। এমনকি তিনি যার কাছ থেকে যোগাসন শিখেছেন তাঁর ৮০ বছর বয়সেও নিজের ত্বক ছিল যেনো আপেলের মতো। অভিনেত্রী বললেন, যোগাসন করলে নিশ্বাস প্রশ্বাসের ব্যাপারটি অনেকটাই মসৃণ হয়। অভিনেত্রীর এই রূপের সৌন্দর্যের রহস্যর কথা শুনে অনেক অনুরাগীরাও অবাক হয়েছেন।

