”প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে, জানি তুমি নিরবে আমায় দেখছো”, বাবার মৃত্যু বার্ষিকীর দিন বাবাকে মনে করে চিঠি গৌরবের

অভিনেতা গৌরব রায় চৌধুরী এই মুহূর্তে টেলিভিশন দুনিয়ায় বেশ পরিচিত মুখ। কম বেশি সকল দর্শকই তাকে চেনেন। ‘শুভ দৃষ্টি’, ‘তোমায় আমায় মিলে’, ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’, ‘পিলু’ সহ বহু ধারাবাহিকের নিয়মিত মুখ তিনি। তিনি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের তালিকায় রয়েছেন।
বাবাকে হারানোর পর দীর্ঘ ৯ বছর কেটে গেছে, প্রত্যেক বছরের মতো, বাবার মৃত্যুদিনে চিঠি লিখতে ভুললেন না অভিনেতা গৌরব। কাজের হাজারও ব্যাস্ততার মধ্যেও বাবাকে মনে করতে ভোলেন না গৌরব। তার কথায় বাবা প্রত্যক্ষ ভাবে না থাকলেও, তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে সারা জীবন থেকে যাবেন তিনি
View this post on Instagram
ছোটবেলায় বাবাকে হারিয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। এই কষ্ট বুকে করে নিয়েই অনেকটা পথ হেঁটে ফেলেছেন অভিনেতা গৌরব। এখন তিনি টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ। ২৪ মার্চ, এই দিনটিতে প্রত্যেকবছরই বাবার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন গৌরব। এবারও তার অন্যথা হল না।
বাবার জন্য খোলা চিঠি তাঁর। বিশ্বাস, এই চিঠিটা ঠিক কোনও না কোনও ভাবে বাবার কাছে পৌঁছে যাবে। গৌরব লেখেন, “৯ বছর কেটে গিয়েছে। এখন আমি অনেকটাই শক্ত। বড় হয়ে গিয়েছে তোমার ছেলে। প্রথম প্রথম নিজেকে খুব দুর্বল লাগত। দুঃখ, অভিমান হত। এখন অনেকটা বাস্তববাদী হয়ে গিয়েছি। আমার সব যাত্রায় জানি তুমি নীরবে আছ।”
View this post on Instagram
সময় কেটে গেলেও এই দুঃখে প্রলেপ কখনও পড়বে না। ‘রাঙা বউ’ সিরিয়ালের শুটিং নিয়ে এখন চূড়ান্ত ব্যস্ত গৌরব। পরবর্তী কালে নিজেকে আরও বেশি ভাঙতে চান তিনি। শোনা যাচ্ছে, পরবর্তী কালে নেটফ্লিক্সের একটি কাজেও দেখা যেতে পারে নায়ককে।

