বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চূর্ণী গঙ্গোপাধ্যায়ের বাবা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়!

আবারো দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেতার (Famous Actor) জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই জনপ্রিয় অভিনেতার জীবনে ঘটে গেল একটি দুর্ঘটনা। জনপ্রিয় অভিনেতার জীবনে এমন একটা দিন কেউই আশা করেননি।

কেউ ভাবতেই পারেননি অভিনেতার সাথে এমন একটা ঘটনা ঘটতে পারে। অভিনেতার ভক্তরা তো বেশ ভেঙ্গে পড়েছেন এই ঘটনায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তিনি। অভিনেতার সাথে এই দুর্ঘটনার কথা জানতে পেরে শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেতা নিজেও বেশ ভেঙে পড়েছেন এই ঘটনায়।

শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন জনপ্রিয় অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩ দিন ধরেই ভর্তি আছেন তিনি। প্রথমে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসার চেষ্টা করা হয়। অক্সিজেন দেওয়া হয় প্রাথমিক ভাবে। কিন্তু তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এখন তিনি অনেকেই স্থিতিশীল আছেন। এখন আর তাঁকে টানা অক্সিজেন দেওয়া হচ্ছে না। তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না, কিছুদিন চিকিৎসকদের চিকিৎসাধীন থাকবে তিনি।

তিন আগে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের। অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় করোনায় দুবার আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই নাকি মাঝে মধ্যেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এমনটাই জানিয়েছেন মেয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘বাবার মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হচ্ছে। ফুসফুসে সংক্রমণ হচ্ছে বারবার। গত বছরেও এই এক সমস্যা হয়েছিল। তখনও বাবাকে ভর্তি করতে হয় হাসপাতালে।’

আরও পড়ুনঃ  জামাইবাবুর চাকরি ফেরাতে সুস্নাতর ভয়ংকর চ্যালেঞ্জ লুফে নিল পারুল! এই অসাধ্য সাধনে পারুলের পাশে রায়ান!

অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় টলিউডের বেশ পরিচিত মুখ। তিনি অপুর পাঁচালি, খাদ, চৌকাঠ, কাহানি ২ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে অভিনেতার স্ত্রীও মারা গিয়েছেন কয়েক বছর আগে।

Back to top button