সামনে এলো আসল চোর! সমস্ত অপবাদ থেকে মুক্ত হলো শুভ! এবার কাঠগড়ায় পূরবী!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভকে অপমান করার জন্য প্রথম থেকে উঠে পড়ে লেগেছে আদৃতের মা, কাকিমা সবাই। শুভকে অপ্রস্তুত করার জন্য তারা নানান রকম মতলব আছে। কিন্তু প্রথম থেকে তাদের কোন প্ল্যান সফল হয়নি। প্রতিবারই শুভ নিজেকে ঠিক সেই বিপদ থেকে উদ্ধার করেছে। আর শুভর পাশে তো সবসময় তার আদৃত রয়েছে। তাই তাকে কোন বিপদই ছুঁতে পারেনি কখনো।

আদৃতের দাদার বিয়ে উপলক্ষে শুভকে চোর অপবাদ দেওয়ার জন্য নতুন বউয়ের গয়না শুভর দায়িত্বে দিয়ে সেখান থেকেই আবার চুরি করিয়ে শুভকে চোর অপবাদ দেওয়ার চেষ্টা করে মা কাকিমা সবাই। কিন্তু শুভ যে চুরি করেনি সেই কথা প্রত্যেকেই বিশ্বাস করে। শুভ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানান রকম প্রমাণ খুঁজতে থাকে। আর তখনই শুভর নজরে আসে সন্দেহজনক বিষয়।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১০ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 10 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে যেই লোকটিকে দিয়ে এই নোংরা কাজ করিয়েছে শুভর শাশুড়ি এবং কাকি শাশুড়ি তার জামার একটা বোতাম নিজের ঘরে খুঁজে পাই শুভ। সেখান থেকেই তার মনে সন্দেহ শুরু হয়। তাই জন্য শুভ আদৃত এবং তার কাকা শ্বশুরকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে সমস্ত প্রমাণ খুঁজতে শুরু করে দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই লোকটিকে দেখে শুভ প্রমাণ করে দেয় যে চুরির পিছনে লোকটির হাত রয়েছে।
আরও পড়ুনঃ রাস্তার ধারে অনির্বাণকে পড়ে থাকতে দেখে শিউরে উঠলো রাই! তবে কি একটু একটু করে দুর্বল হচ্ছে নায়িকা?
এরপরে শুভ আদৃত এবং রূপক মিলে চলে যায় ওই লোকটিকে ধরতে। ঐ লোকটিকে ধরার পর আদৃত রীতিমতো চাপ দিতে থাকে সত্যি কথা বলার জন্য। কিন্তু লোকটি কোনভাবেই কোন সত্যি স্বীকার করতে চায়না। সবাই মিলে তাকে চেপে ধরে। বাধ্য হয়ে লোকটি সব সত্যি কথা বলে দেয় সবার সামনে এবং জানায় এই চুরির কাজটি তাকে দিয়ে রূপকের বউ অর্থাৎ রূপকের কাকিমাই করিয়েছে। লজ্জায় মাটির সাথে মিশে যায় রূপক। কিছুতেই নিজের মাথা ঠিক রাখতে পারেনা। বাড়িতে গিয়ে শুরু হয় ঝামেলা। সবার সামনে সব সত্যিটা আসার পর শুভরও খারাপ লাগতে থাকে। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

