Uchhebabu Modak: উচ্ছেবাবু সন্দেশের পর এবার গণেশ পুজোয় নিবেদন করুন উচ্ছেবাবু মোদক! বাজার ছেয়ে গেছে সবুজ রঙা মোদকে

সেই মার্চ মাস থেকে শুরু হয়েছিল তারপর থেকে বাজারে হৈ হৈ করে বিকোচ্ছে উচ্ছেবাবু সমস্ত প্রোডাক্ট। সেই যে উচ্ছেবাবু সন্দেশ বানালো মিঠাই রানী। তারপর থেকে যা কিছু সবুজ রঙে পাওয়া যাচ্ছে সেগুলোকেই মিঠাই ভক্তরা উচ্ছে বাবু নাম দিয়ে দিচ্ছে। উচ্ছে বাবু ফুচকা, উচ্ছে বাবু মোমো, চিকেন, সন্দেশ সবকিছুই পাওয়া যায় বাজারে। আসলে কাঁচা আম অথবা গন্ধরাজ লেবু দিয়ে তৈরি জিনিসপত্রকে বলা হয় উচ্ছে বাবু জিনিস।
![]()
আর এবার গণেশ পুজোর দিন আমরা দেখতে পেলাম উচ্ছে বাবু মোদক। তবে এটা কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে সুদূর মুম্বাইতে। অর্থাৎ উচ্ছে বাবু এত ফেমাস হয়ে গেছে যে বাংলা ছেড়ে সে এখন মুম্বাইতে চলে গেছে। মুম্বাইয়ের মানুষরা হৈ হৈ করে কিনছে উচ্ছে বাবু মোদক।

আসলে এটা ম্যাংগো মোদক। গন্ধরাজ মোদক অবশ্য নয়। তবে সবুজ রঙের জিনিস তো তাই মিঠাই ভক্তদের কাছে এটা উচ্ছে বাবু মোদক ছাড়া আর কিছু নয়। অনেকেই আশা করেছিলেন হয়তো গণেশ পুজোতে উঠছে বাবু মোদক বাংলায় পাওয়া যেতে পারে কিন্তু হয়তো সব জায়গায় সেই আশাটা মেটেনি কিন্তু মুম্বাইতে তো লোকজন উচ্ছে বাবু মোদক কিনেছে এটাই তো আনন্দের কথা।

