পরনে লুঙ্গি আবার হাতে পি’স্তল! পাপের বিনাশ করতে আসছে কলিযুগের পরশুরাম! প্রকাশ্যে আসন্ন ধারাবাহিকের প্রথম ঝলক!

আসছে পরশুরাম, আজকের পাপের বিনাশ করতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) আসন্ন নতুন সিরিয়ালের (Serial) প্রোমো। সিরিয়ালের নাম ‘আজকের নায়ক- পরশুরাম’। পৌরাণিক কাহিনীকে মাথায় রেখে বলতে গেলে ভগবান বিষ্ণুর আরেক অবতারের নাম পরশুরাম। পুরাণ মতে, কলিযুগের পাপের বিনাশ করতে আবার তার আগমন ঘটে মর্ত্যে। সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে এ নতুন ধারাবাহিকের নামকরণ হয়েছে, যা বাংলার দর্শকের প্রতি ভালোই প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে।
এই প্রথমবার একেবারে সবার থেকে আলাদা নতুন সিরিয়াল আনতে চলেছে জলসা পরিবার। ব্লুজ প্রোডাকশনের হাত ধরে আসছে এই ধারাবাহিক। এই প্রোডাকশনের শেষ কাজ দেখা গেছিল স্টার জলসায় ‘কলের বউ’ নামের সিরিয়াল। প্রমোর মাধ্যমে জানা গেল এই ধারাবাহিকের মুখ্য ভূমিকা দেখতে পাওয়া যাবে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বোস’কে।
এই ধারাবাহিকের প্রমর প্রথম দৃশ্য দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তি একহাতে ছাতা এবং অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে ইলিশ মাছের দামাদামি করে বাজার করছে। পরনে রয়েছে লুঙ্গি। বাজার করতে গিয়েও তাঁর কাছে আসে গিন্নির ফোন। ফোনের ওপার থেকে গিন্নি তাঁর মেয়েকে বলতে বলছে, তাড়াতাড়ি বাড়ি আসতে আর সঙ্গে তেজপাতা নিয়ে আনতে। এর পরেই গল্পে আসে টুইস্ট। মধ্যবিত্ত লুঙ্গি পরা ছাপোশা বাঙালিরা এক মুহূর্তে হয়ে ওঠে সমাজের রক্ষা কর্তা। দেখা যাচ্ছে, গুন্ডাদের সাথে মারপিট করে কুপোকাত করে দিচ্ছে এই ব্যক্তি, নাম পরশুরাম। অবশেষে শেষ দৃশ্যে দেখা যাচ্ছে কাজের কাজ সেরে বাড়ি ফিরছে আজকের নায়ক।
আরও পড়ুনঃ বিয়ের পর প্রথম প্রেম দিবস! কীভাবে উদযাপন করবেন আদৃত-কৌশাম্বী? জানালেন আদৃত!
নিঃসন্দেহে বলা যায়, নতুন ধারাবাহিকের মাধ্যমে বাংলার দর্শকেরা পাবে নতুন জুটি। অভিনেতা ইন্দ্রজিৎ’কে শেষবারের মতো দেখা গেছে সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে। অন্যদিকে অভিনেত্রী তৃণা সাহাকে ‘love বিয়ে আজকাল’ ধারাবাহিকে শেষ দেখা যায়। অনেক দর্শকের মতে এই ধারাবাহিক কেবলই হতে চলেছে পুরুষ কেন্দ্রিক সিরিয়াল। আবার, অনেকেই বলছে এটা জগদ্ধাত্রী সিরিয়ালকে নকল করে বানিয়েছে।

