দারুন কাজে দিলো ফুলকির টোটকা! মাং’সাশী খু’নে মাছের কবল থেকে বাঁচতে সত্যিটা স্বীকার করল শালিনী!

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (phulki) দর্শকদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। পরিবারের মানসিক টানাপোড়েন এবং নায়িকা ফুলকির সাহসিকতার গল্প নিয়ে তৈরি এই সিরিয়াল প্রতি মুহূর্তে দর্শকদের মন জয় করে চলেছে। ফুলকির চরিত্রটি তার বুদ্ধি ও সাহসিকতার জন্য অনন্য। সম্পর্ক, প্রতিশোধ এবং জয়ের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলা এই সিরিয়ালটি টিআরপি তালিকার অন্যতম শীর্ষে রয়েছে।

গত কয়েকটি পর্বে দেখা যায়, রোহিতকে ফাঁসানোর জন্য শালিনী এক ভয়ঙ্কর চক্রান্ত করে। রোহিত নির্দোষ হলেও তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ তৈরি করা হয়। ফুলকি বুঝতে পারে যে, রোহিতকে বাঁচানোর দায়িত্ব তারই। শালিনী এই ফাঁদ পেতে পরিবারের সকলের মনে রোহিতের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেয়। কিন্তু ফুলকি প্রতিজ্ঞা করে যে, শালিনীর চক্রান্ত ফাঁস করবেই।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 5 February, ফুলকি আজ কের পর্ব ৫ ফেব্রুয়ারি , ফুলকি আজকের পর্ব

ফুলকি আজকের পর্ব ৬ ফেব্রুয়ারি (Phulki today episode 6 February)

আজকের পর্বে দেখা যায়, ফুলকি তার বুদ্ধি কাজে লাগিয়ে শালিনীকে ভয় দেখানোর পরিকল্পনা করে। শালিনী প্রতিদিন সকালে সুইমিংপুলে সাঁতার কাটতে যায়, আর এই সুযোগকে কাজে লাগায় ফুলকি। সে পিরানহা মাছ নিয়ে সুইমিংপুলে হাজির হয়। ফুলকির সঙ্গে বাড়ির আরও কয়েকজন সদস্য সহযোগিতা করে। শালিনী প্রথমে কিছুতেই সত্যি স্বীকার করতে চায় না। তখন ফুলকি পিরানহা মাছগুলি জলের মধ্যে ছেড়ে দেয় এবং শালিনীকে ক্রমাগত ভয় দেখাতে থাকে।

ভয় এবং চাপে শেষ পর্যন্ত শালিনী স্বীকার করে নেয় যে, রোহিত সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে, তা পুরোটাই শালিনীর পরিকল্পনা। ফুলকির এই সাহসিক উদ্যোগে পরিবারের সদস্যরা শালিনীর আসল মুখোশ দেখতে পায়।

আরও পড়ুনঃ অরুণাভকে র’ক্তে ভিজিয়ে চিতার মুখে ছেড়ে দিল শ্যামলী! প্রাণ বাঁচাতে সবটা স্বীকার করবে তো অরুণাভ?

পরবর্তী পর্বে এই সত্য প্রকাশের পর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কী হবে এবং রোহিত কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফুলকি-র এই চমকপ্রদ মোড় দর্শকদের মন আরও একবার কেড়ে নেবে।

Back to top button