পায়েলকে ধরতে নতুন চাল মিঠাইয়ের! ছদ্মবেশে পায়েলকে হাতেনাতে ধরতে হাজির মিঠাই! নতুন লুকে মিঠাইরানিকে দেখে হতবাক দর্শক

জী বাংলার একটি এটি জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বিশাল। টিআরপি তালিকায় ওঠানামা লেগে থাকলেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি মিঠাই সিরিয়ালের। মিঠাই চরিত্রটি মৃত দেখানোর পর থেকে অনুরাগীরা একটি ক্ষুন্ন হয়েছিলেন। তবে মিঠি এসে মিঠাইয়ের মতন করেই নিজের আলাদা জায়গা গড়ে নিয়েছে দর্শকের মনে। দর্শক কখনোই চাননি মিঠিকে মিঠাইয়ের জায়গায় দেখতে।

দর্শক মিঠিকেও বেশ পছন্দ করেন। তারা চেয়েছিলেন মিঠাইকে ফিরিয়ে আনা হোক গল্পে। নির্মাতারা দর্শকের ইচ্ছে কি প্রাধান্য দিয়েছেন এবং পুনরায় ফিরিয়ে এনেছেন মিঠাইকে। প্রিয় মিঠাইকে ফিরে পেয়ে যেমন মনোহরা আবার তার নিজের ঐতিহ্য ফিরে পেয়েছে। তেমনই দর্শকরাও তা দেখে বেশ খুশি হয়েছে।

তবে এই মিঠাই আগের তুলনায় একটু অন্যরকমের। কারণ এই মুহূর্তে মিঠাইয়ের আগের কোন কিছুই মনে নেই। আর শুধু যে সে ফিরে এসেছে তা নয় মিঠাইয়ের সাথে এসেছে মিষ্টিও। যে অর্থাৎ সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মেয়ে। ছোট্ট মিষ্টি আর শাক্যকে একসাথে পেয়ে মিঠাই সিদ্ধার্থ দুইজনেই খুব খুশি। তবে সম্প্রতি, ধারাবাহিকে এসেছে এক নতুন ট্র্যাক। রাতুল বহুদিন বাদে বাইরে থেকে বাড়িতে ফিরে এলেও একা একা সে ফিরেনি।

সাথে নিয়ে ফিরেছে তার এক ছাত্রীকে। যে এখানে পড়াশুনা করবে। রাতুল কিছুই বুঝতে পারিনি, সে সবসময় পায়েলকে স্নেহ করে এসেছে। কিন্তু পায়েলের যে হাড়ে হাড়ে শয়তানি। সে শ্রীতমাকে ফাঁসাতেও দুবার ভাবেনি। নিজের কূটবুদ্ধি দিয়ে সে শ্রীতমার তৈরী করা প্রশ্নপত্র আগেই লিক করে দিয়েছে। ফলে শ্রীতমা এখন জেলে। তবে মিঠাইও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কিছু মনে থাকুক চাই না থাকুক দিদি শ্রীতমাকে বাঁচাতে সে সবকিছু করতে পারে। আর তাই হল্লা পার্টির সকলে একেবারে কলেজ পড়ুয়ার বেশে হানা দিয়েছে ফ্রেশার্স প্রোগ্রামে।

আর সেখানে মিঠাইয়ের নতুন বেশ একেবারে মাথা ঘুরিয়ে দিয়েছে দর্শকদের।। আবার একবার সেই পুরোনো মিঠাইকে ফিরে পেল দর্শক। পায়েল ও চিনতে পারিনি মিঠাইকে। কিন্তু মিঠাই পায়েলের হুঁশ উড়িয়ে দিয়েছে। সে আর নীপা পায়েলকে একটা উড়ো মেসেজ করে যে তারা সব জানে তার কীর্তি। আর সঙ্গে সঙ্গে পায়েল তার উক্ত কাজের সাগরেদদের নিয়ে কোথাও একটা যেতে চায়। এবার দেখার তাকে হাতেনাতে সকলে ধরতে পারে কিনা?

Back to top button