“সম্পর্ক ভাঙায় আর ছবি করিনি!” চুমকি চৌধুরীর সঙ্গে প্রেম থেকে ছবি না করার আফসোস! অভিনেত্রীর জন্মদিনে স্মৃতিচারণায় জয় ব্যানার্জি!

চলতি কথায় অনেকের মুখেই বলতে শোনা গেছে জন্ম থেকে মৃত্যু সবটাই রয়েছে ওপরওয়ালার হাতে, তিনি চাইলেই অসম্ভবকেও করতে পারেন সম্ভব এমনটাই মনে করেন ভগবানে বিশ্বাসী মানুষেরা। কিন্তু, কপালে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে তা হাজার চেষ্টা করেও পাওয়া যায় না। মানুষের জীবনে প্রেমও কিছুটা সেইরকম জিনিস।

এই প্রেম কাহিনীর সূত্র ধরেই বলা যায়, টলিউডে এক সময়ের চর্চিত জুটি জয়-চুমকি। অঞ্জন চৌধুরীর কন্যা চুমকির প্রেমে হাবুডুবু খেতেন সেই সময়ের জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জী। বর্তমান সময়ে অভিনেতার কথায়, অঞ্জন চৌধুরীর ‘অভাগিনী’ ও ‘হীরক জয়ন্তী’ ছবিতে জুটি হিসেবে কাজ করেছে। আর সেই সময় থেকেই চুমকির সঙ্গে প্রেম এবং পরবর্তীকালে বিয়ের ভাবনাও করেছিলেন। কিন্তু কোন কারণ ছাড়াই আচমকা প্রেম ভেঙে যাওয়ায় বিয়ের কল্পনা ভেস্তে যায়।

আজ তাঁরা দুজনেই পরিণত। অভিনেতার কথায়, এখন তাঁর মাঝেমধ্যে আফসোস হয় পেশাগত জীবন কি ব্যক্তিগত জীবনের উপর ছায়া না পড়তে দিলেই ভালো হত। অঞ্জন চৌধুরী আরও কয়েকটি সিনেমার নায়ক হতে পারতাম। বিপরীতে নায়িকার ভূমিকায় অবশ্যই ভাবে থাকত চুমকি। অভিনেতা নিজে থেকেই বলেন চুমকিকে তাঁর ভালোলাগার অনেক কারণ রয়েছে। অভিনেত্রী ছিল স্বভাবে নম্র-ভদ্র, ঘরোয়া এবং আন্তরিক। বাড়ির সব কিছু দরকার মিটিয়ে তবেই সে শুটিংয়ে যেত। এক কথায় পারিবারিক দায়িত্ব থেকে কখনোই তিনি নিজেকে সরিয়ে রাখেননি।

অভিনেত্রী এবং পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দরুণ চৌধুরী বাড়ির অভ্যন্তরীণ অনেক কথাই জানতেন অভিনেতা। বাড়ির বিশেষত তিন তলাকে গুছিয়ে রাখার দায়িত্বে থাকতেন চুমকি। অঞ্জনদার রোজনামচার খাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুর ওপরই ছিল তাঁর ওপর। একই রকম ভাবে অভিনেতা জয়ের মা-বাবার দায়িত্ব পালন করতেন চুমকি। চুমকির এই ব্যবহার কোন ছেলেকেই না আকর্ষণ করে থাকতে পারে?

আরও পড়ুনঃ পালাতে গিয়েও পালাতে পারল না রাই! ঘুরেফিরে অতীতের মুখোমুখি নায়িকা!

এ তো নয় গেল ঘরোয়া চুমকির এক আকর্ষণীয় গুণ কিন্তু এই এই ব্যক্তিকেই অভিনেতা জয় নায়িকা হওয়ার কতটা গুন দেখতে পেয়েছিলেন? অভিনেতার কথায় মাত্র দুটি সিনেমাতে অভিনয় করেছেন এই জুটি। সেই অভিজ্ঞতা থেকেই জয় বলেন, অভিনয় করার শক্তি রক্তে নিয়েই জন্মেছে চুমকি। ভীষণই সাবলীল অভিনয় তাঁর। এক কথায় অভিনেত্রী অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জয় ব্যানার্জী। অভিনেত্রী সেই অর্থে অপরূপা না হলেও চোখে মুখে ফুটে ওঠে তাঁর লালিত্য। তাই অনায়াসে এই পছন্দ করেছিলেন দর্শকেরা চুমকিকে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী লোকেশ ঘোষকে বিয়ে করার পর কিছুদিনের মাথায় বিচ্ছেদ ঘটেছিল তাদের সম্পর্কে। পরবর্তীকালে, যাত্রার প্রথম শাড়ির পরিচালকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু, এখন তিনিও প্রয়াত। অবশেষে অভিনেতা বলেন জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকুক চুমকি।

Back to top button