ধারাবাহিক জগতে ভাটা! বন্ধ হলো পরিণীতা, নিমফুল তথা কোন গোপনে’র শুটিং! খবর পেয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী শ্বেতা!

ধারাবাহিক (Bengali Serial) আমাদের সাধারণ মানুষের মধ্যে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে আর বলার কিছু নেই। প্রতিদিন বিকেল হলেই বাড়ির মা, ঠাকুমা কাকিমায়েরা বসে পড়েন টেলিভিশনের পর্দার (Bengali Television) সামনে তাদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি দেখেই তারা প্রতিদিনের ক্লান্তি দূর করে থাকে। ধারাবাহিক হলো তাদের প্রতিদিনের বিনোদনের মাধ্যম। ধারাবাহিকগুলোকে বিনোদন জগতের একটা মূল স্তম্ভ বলা যেতে পারে।

এই ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের অত্যন্ত পছন্দ এবং প্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। শোনা যাচ্ছে, ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায় ফেডারেশনের নিশানায় পড়েছে। তার নামে মিথ্যে অভিযোগ এসেছে। তিনি নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলেছেন। তাকে সহযোগিতা করছেন না টিমের কেউ। কোন কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে তার নতুন ধারাবাহিকের শুটিং। এমনকি বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্প্রতি এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যাকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা চরিত্রই দেখতে পাচ্ছি আমরা। সম্প্রতি সাক্ষাৎকার শ্বেতা জানিয়েছেন “একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকেই কিছুদিনের ছুটি চাই, বিরতি নিয়ে তারপর নতুন কাজ শুরু করতে চাই। কিন্তু এভাবে কখনোই ছুটি আমরা চাই না, এটা একটা অপ্রত্যাশিত ছুটি। এটা আমার একটা খুব খারাপ লাগার জায়গা যেখানে পাশের ফ্লোরে একটা নতুন কাজ হচ্ছিল আমাদের শুটিং এর মাঝে মাঝে মধ্যেই সেই আওয়াজ বন্ধ করার জন্য চিৎকার করা হচ্ছিল সেই আওয়াজটা এখন আর পাওয়া যাচ্ছে না।”

এছাড়াও শোনা যাচ্ছে পরিণীতা, নিম ফুলের মধু ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনেকেই মনে করছেন তিলোত্তমা কান্ডের পর প্রতিবাদ জানাতে নেমেছিলেন অনেক অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রতিযোগিতা তারপর থেকেই এই ঝামেলা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। এর আগে কৌশিক গাঙ্গুলী, জয়দীপ মুখার্জির মতন পরিচালক, প্রযোজকের কাজও মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যদিও একটা কারণ দেখানো হয়েছিল। কিন্তু পরিচালক শ্রীজিৎ রায়কে কোন রকম ইনফরমেশনই দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ দাদুর লাঠি থামিয়ে নতুন পরীক্ষার মুখে পারুল! এটাই নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ! কি করতে চলেছে নায়িকা?

এই নিয়ে কিছুদিন আগেই লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন পরিচালক। সাহায্য চেয়েছিলেন সকলের কাছে। তাকে সাহায্য করতে ইন্ডাস্ট্রির আরো অনেক মানুষ ছুটে এসেছিল। কিন্তু কতদিন এভাবে কাজ বন্ধ থাকবে সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। কবেই বা শুরু হবে আবার সবকিছু তা নিয়ে চিন্তিত প্রত্যেকে।

Back to top button