ফুলকির এক ঘায়ে কুপোকাত শালিনী! দৃষ্টিহীন হয়েও শালিনীকে উচিত শাস্তি দিলো ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকির দৃষ্টি শক্তি চলে গেছে তো কি হয়েছে বাকি ইন্দ্রিয়গুলো তো এখনো সজাগ রয়েছে। তাই ফুলকি সকলের সামনেই শালিনীর চ্যালেঞ্জ নেয়। শালিনী তো ফুলকিকে সরিয়ে নিজে দেশের হয়ে খেলতে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু ফুলকি তো এত সহজে নিজের এবং রোহিতের সম্মান নষ্ট হতে দেবে না।

Bengali serial

আর ফুলকির মনের জোর দেখে সবাই মনে জোর পায়। তাই সবাই মিলে ফুলকিকে প্র্যাকটিসে সাহায্য করে। যে করেই হোক ফুলকি নিজের মান সম্মান নষ্ট হতে দেবে না সবার সামনে। তাই শালিনীর সঙ্গে চ্যালেঞ্জের ম্যাচ ফুলকি খেলবে।

ফুলকি আজকের পর্ব ৪ ফেব্রুয়ারি (Phulki Today Episode 4 February)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে বক্সিং প্রতিযোগিতার সমস্ত আয়োজন করা হয়। বাড়ির সবার সাথে এসে খেলার ময়দানে হাজির হয় ফুলকি। শালিনীর পায়ের আওয়াজ শুনে ফুলকি তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করতে থাকে। এদিকে শালিনী ভাবে ফুলকি কিছুই করতে পারবে না। কিন্তু প্রথমেই শালিনীকে অবাক করে দেয় ফুলকি। গ্লাভস মেলানোর সময় ফুলকি ঠিক জায়গায় হাত বাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ শুধু নিম ফুলের মধু নয়, আগামী কাল থেকে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং! ফেডারেশনে কো’পে বাংলা বিনোদনে বিরাট ছন্দপতন!

এরপর শুরু হয় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। ফুলকি প্রথমের দিকে বুঝতে না পারলেও ধীরে ধীরে শালিনীর পায়ের আওয়াজ, কথা বলার আওয়াজ সবকিছু লক্ষ্য করে শালিনীর উপর আক্রমণ করে। শালিনী তো অবাক হয়ে যায় ফুলকির টেকনিক দেখে। শালিনীও ফুলকিকে একেবারেই যে ছেড়ে দেয় তা নয়, সেও পাল্টা ফুলকির উপর আক্রমণ করে। ফুলকিকে কয়েকবার মেরে শুয়েও দেয় শালিনী। কিন্তু ফুলকি হার মানে না। উঠে দাঁড়ায় আবার আক্রমণ করার জন্য। এভাবেই চলতে থাকে টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button