শুধু নিম ফুলের মধু নয়, আগামী কাল থেকে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং! ফেডারেশনে কো’পে বাংলা বিনোদনে বিরাট ছন্দপতন!

বন্ধ শুটিংয়ের কাজ। নতুন ধারাবাহিকের (Bengali serial) সেট তৈরির কাজ মাঝ পথে থামিয়ে দেওয়া হলো। গত কয়েকদিন ধরে ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন না বহু পরিচালক (Director)। তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথেই পরিচালক কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly) থেকে শুরু করে প্রযোজক জয়দীপ মুখার্জি (Jaydeep Mukherjee) আর বর্তমানে ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy)। সকলেই এখন ফেডারেশনের চক্রান্তের শিকার।

কৌশিক এবং জয়দীপ মুখার্জিকে আচমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়। শ্রীজিৎকে সেটুকুও জানানো হয়নি। তাঁর নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। জয়দীপকে রবিবার সন্ধ্যায় ফেডারেশনের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিচালকের তরফ থেকে নির্দিষ্ট ব্যক্তিরা সংগঠনের অফিসে গেলেও তাঁদের সঙ্গে কেউ কথা বলেননি। ফেডারেশনের তরফে জানানো হয়, আলোচনা চলছে।

শ্রীজিতের লাইভে সাড়া দিয়ে সোমবার সকালে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। ক্ষোভ ঝরেছে গিল্ড-এর সভাপতি সুব্রতর কথাতে। তিনি বলেছেন, “টেকনিশিয়ান ভাইদের কে বা কারা বোঝাচ্ছেন, আমরা নাকি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত। ভীষণ ভুল বার্তা ছড়ানো হয়েছে।”

এসবের পর এখন আতঙ্ক ছড়িয়েছে আগামী দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে সব ধারাবাহিকের শুটিং, বন্ধ হয়ে যাবে ধারাবাহিকগুলি। আর এই আতঙ্ক ছড়িয়ে পড়ে বেশ চিন্তিত দর্শকেরা। কারণ বিনোদন জগতের একটা স্তম্ভ হল এই ধারাবাহিক। সেখানে যদি এই ধারাবাহিক গুলি বন্ধ হয়ে যায় তাহলে সত্যিই দর্শকদের বিনোদনের ব্যাঘাত তো ঘটবেই। এছাড়াও এই ধারাবাহিকগুলো সঙ্গে যুক্ত সকলেরই আর্থিক ক্ষতি হবে।

আরও পড়ুনঃ রাই হয়ে উঠলো অনামিকা! নতুন নামে নতুন ঠিকানায় নতুন জীবন শুরু করলো নায়িকা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

টলিপাড়া থেকে এল এক বড়সড় খারাপ খবর। এই মুহূর্তে স্টুডিও পাড়ায় চলছে একগুচ্ছ সিরিয়ালের শুটিং। তাদের মধ্যে বেশ কিছু ধারাবাহিক সাপ্তাহিক টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে। প্রথম পাঁচের মধ্যে জি বাংলার চার চারটি সিরিয়াল রয়েছে। আবারো বন্ধের মুখে পড়তে চলেছে ধারাবাহিক। তাঁদের সকলের একটাই প্রশ্ন, তাঁদের দোষটা আসলে কোথায়? তাঁরা তো একই পরিবারের সদস্য, তাহলে সংসারে ঠোকাঠুকি লাগলে কেন বসে আলোচনা করে সমস্যা মেটানো হচ্ছে না?

Back to top button