বিরাট বড় দুঃসংবাদ! সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন! শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো মিউজিক ইন্ডাস্ট্রিতে (Film Industry)।
বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।
প্রয়াত হলেন টলিউডের একসময়ের জনপ্রিয় গায়ক, সুরকার। মৃ’ত্যুকালে গায়কের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শনিবার দুপুর ১২:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশকিছু বছর ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের শনিবার দুপুরেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি।
‘বনবাসর’, ‘দুই পুরুষ’-এর মতো ছবির গানে সুর দিয়েছিলেন তিনি। অ্যন্টনি ফিরিঙ্গি’, ‘বনপলাশির পদাবলী’র মতো ছবিতেও শোনা গিয়েছে তাঁর গান। গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্তের লেখা অনেক গানেই তিনি সুর দিয়েছেন। শ্রোতাদের মাঝে তার গান ছিল শিশু সুপারহিট।
আরও পড়ুনঃ একটা বিপদ কাটতে না কাটতেই নতুন বিপদে রাঙা ! কিভাবে পরিবারকে বাঁচাবে সে?
প্রয়াত গায়ক, সুরকার অধীর বাগচী। প্রখ্যাত সঙ্গীত পরিচালক অনিল বাগচীর ছেলে ছিলেন তিনি। ‘দুই পুরুষ’ ছবির বিখ্যাত গান ‘বেহাগ যদি না হয় রাজি’ এই গানে সুর দিয়েছিলেন তিনি। মান্না দের কন্ঠে ছিল গানটি। অধীর বাগচীর মৃত্যুর খবরে গায়ক সৈকত মিত্র বলেন, “একটাই আক্ষেপ শেষ সময়ে ওঁর পাশে কেউ ছিল না। খোঁজও রাখেনি কেউ। নিমতলা শ্মশানে শেষকৃত্যের সময় আমরা কয়েকজন শিল্পী কেবল সঙ্গে ছিলাম।”


