‘বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল!’, উদিত নারায়ণের ভাইরাল ভিডিও নিয়ে এবারে সপাটে জবাব মমতা শঙ্করের!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে জনপ্রিয় নৃত্যশিল্পী (Dancer) তথা অভিনেত্রী মমতা শঙ্করের (Mamata Shankar) নাম। অভিনেত্রী মাঝেমধ্যেই এমন কিছু মন্তব্য করেন যা অনেক সময় সমালোচনা দিকে ঠেলে দেয় তাকে। মেট্রোতে চুমু থেকে শুরু করে, নারীদের পোশাক নিয়েও বিভিন্ন মন্তব্য করে সমালোচনা এবং ট্রোলের শিকার হয়েছেন নৃত্যশিল্পী। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। যদিও এই ট্রোল নিয়ে কখনোই মাথা ঘামাইনি মমতা শঙ্কর।
শেষ কয়েক মাস ধরে তো কলকাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে মেয়েদের শাড়ি পড়ার ধরণ থেকে শুরু করে মেট্রোরেলে চুমু খাওয়া ঘটনা ঘিরে বিভিন্ন সমালোচনা করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি উদিত নারায়ণের ভাইরাল ভিডিও নিয়ে চারিদিকে চর্চা হচ্ছে। নানা মুনির নানান মত সেই ভিডিও ঘিরে। আর সেই ভিডিও দেখার পর মমতা শঙ্কর কোন মতামত জানাবেন না সেটা কি কখনো হয়। এবারে উদিত নারায়ণের সেই ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক কনসার্টে মহিলা ভক্তের ঠোঁটে ঠোট ডুবিয়ে চুমু খেয়ে বিতর্কের মুখে পড়েছেন গায়ক। সেই নিয়েই মমতা শঙ্কর বলেন “এ সব কী হচ্ছে? একসঙ্গে সকলের মাথাখারাপ হয়ে গেল নাকি! হাসব না কাঁদব— বুঝতে পারছি না। বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।” অভিনেত্রী এই নিয়ে বিরাট আক্ষেপ প্রকাশ করেছেন। বর্তমান সময় সকলেই আধুনিকতার ভীড়ে হারিয়ে ফেলছেন নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য।
এই প্রসঙ্গে তিনি উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়েছেন। উত্তমকুমার প্রসঙ্গে তাঁর দাবি, “ব্যক্তিগত জীবনে কী করেছেন জানি না। কিন্তু প্রকাশ্যে কখনও কাউকে অসম্মানিত করেননি। প্রত্যেককে তাঁর প্রাপ্য মর্যাদা দিয়েছেন। সেই জন্যই আজও তিনি সমান জনপ্রিয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়।”
আরও পড়ুনঃ সব জেনেও না জানার ভান করছে রাই! পুলিশের হাতে বেধড়ক মার খেয়ে মুখ খুললো কোয়েল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
অভিনেত্রীকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় কখনও মমতা শঙ্কর পুরুষ অনুরাগীর থেকে এই ধরনের কোনও প্রস্তাব পেয়েছেন? উত্তরে অভিনেত্রী সপাটে জবাব দেন, “অনুরাগী দূর অস্ত, ইন্ডাস্ট্রি থেকেও এ রকম অনুরোধ জানানোর সাহস কেউ পাননি। কারণ, সারা ক্ষণ আমার চারপাশে সংযমের গণ্ডি টানা থাকে। পোশাকে, আচরণে কখনও সেই গণ্ডি অতিক্রম করিনি।”
Aapki awaaz me saadgi hai Udit Narayan ji, par aadmi aap bhi s***r ho…🤡 #UditNarayan #uditnarayankiss pic.twitter.com/XaYH4znYEw
— Vaibhav Ahlawat (@VaibhavAhlawat3) February 1, 2025

