বৌভাতের সকালেই নতুন বউয়ের গায়ে হাত তুললেন রুবেল! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শ্বেতা রুবেলের মা’রপিটের ভিডিও!

এই তো কয়েকদিন আগেই ঘটনা বর বেশে শ্বেতাকে (Sweta Bhattacharya) বিয়ে করতে এসেছিলেন রুবেল (Rubel Das)। দীর্ঘদিনের প্রেম পরিণতি পেয়েছিল বিয়ের মণ্ডপে। বিয়ের মাত্র ১ সপ্তাহ হয়েছে তাদের এরই মধ্যে দুজনেই কাজে ফিরেছেন। শ্বেতা রুবেলের বিয়ে হয়েছে বৈদিক মতে। এই নিয়ম অনুযায়ী হয়নি শ্বেতার কন্যাদান।
তবে বিয়ের আয়োজনে কোনোরকম ত্রুটি রাখেননি তারা। বিয়ে থেকে বৌভাত সবদিনই ছিল এলাহী আয়োজন। বিয়ের দিন একেবারে বাঙালি কনের সাজে সেজে ছিলেন শ্বেতা। লাল বেনারসি, লাল ওড়না, মাথায় মুকুট, কপালে চন্দনের কলকা, সোনার গয়না পড়ে একেবারে রুবেলের মনের মত করে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। আর রুবেলও একেবারে ধুতি পাঞ্জাবি পরে বরের বেশে এসেছিলেন। রিসেপশনে শ্বেতার পরনে ছিল সাদা রঙের লেহেঙ্গা, অন্যদিকে রুবেল পড়েছিলেন শেরওয়ানি।

তবে বৌভাতের দিন সকালে একটি ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বৌভাতের সকলেই বরের হাতে মার খেয়েছিলেন শ্বেতা। তবে এটা ছিল তাদের বিয়ের একটি নিয়ম। এমনিতে নতুন বউয়ের শ্বশুরবাড়ি এসে কড়ি খেলা, পায়েস রান্না, আংটি খোঁজার মতো নানা নিয়ম তো সব বাড়িতেই আছে কমবেশি। তবে রুবেল আর শ্বেতার বউভাতের সকালের এই নিয়ম শুনে তো দারুণ মজা পেয়েছে নেটপাড়া।
ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রুবেলের বাড়ির লোক লুকিয়ে রেখেছে শ্বেতাকে। আর হন্যে হয়ে খুঁজছেন রুবেল। কখনো বউকে না দেখে দরজায় কপাল ঠুঁকছেন, তো কখনও আবার ঠাম্মিকে জড়িয়ে ফেলছেন চোখের জল। মুখে একটাই কথা, ‘কোথায় আমার বউ’। মোটামুটি গোটা বাড়ি খোঁজার পর, ঠাকুর ঘরে শ্বেতার দেখা পান রুবেল। আর এরপরই সেই গাছের ডাল দিয়ে মার। আর তারপর প্রশ্ন, ‘বলো আর যাবে আমাকে ছেড়ে?’ যদিও সেই মার ছিল মজার ছলে। গাছের ডাল মেঝেতেই মারেন অভিনেতা।
আরও পড়ুনঃ মিরাক্কেল সিজন ৪-এর চ্যাম্পিয়ন থেকে জি বাংলার নায়িকা! আপনি কি জানেন অভিনেত্রীর আসল পরিচয়?
আর এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। আসলে এই ধরনের নিয়ম তো সবার বাড়িতে দেখা যায় না। এই নতুন নিয়ম দেখে বেশ মজাই পেয়েছেন সকলে। দুজনের মধ্যেকার এই মিষ্টি সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক।

