“বাদ পড়েছিল মাথার খুলি!” তাপস পালের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী!

৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম সারিতেই ছিল তাপস পালের (Tapas Paul) নাম। একাধিক জনপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তার অভিনয় জীবনে অভিনীত সবগুলি ছবি ছিল সুপার-ডুপার হিট। তবে গুরুদক্ষিণা যেন সবার মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে।

কিন্তু এই তাপস পালের জীবনই শেষ সময় কেটেছে ভীষণই কষ্টে, যন্ত্রণায়। একাধিক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা। অভিনয় থেকে রাজনীতিতে এসেছিলেন। গোড়ার দিকে সবকিছু স্বাভাবিক ভাবেই চলছিল, বিতর্কে শুরু হয় তাকে ঘিরে। শেষ মেশ যন্ত্রণা, উপেক্ষা সঙ্গে নিয়েই মারা যান অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল।

এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী তার জীবনে ঘটে যাওয়া বিরাট বড় দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন। অভিনেতার জীবনেও যে এমন ঘটনা ঘটতে পারে সেটা কেউই বিশ্বাস করতে পারেননি। অভিনেতার স্ত্রীয়ের কাছে সেই ঘটনার কথা শুনে শিউরে উঠেছেন সকলে।

রাজনীতিতে আসার পর বেশ কিছুদিন ভুবনেশ্বরে সিবিআই হেফাজতে তিনি বন্দীও ছিলেন। রাজনৈতিক সভায় ধ’র্ষণের হুমকি দিয়ে সমালোচিত হন তিনি। তাঁর নেতিবাচক ভিডিও ভাইরাল হয়। সে সময় তার জনপ্রিয়তা তলানিতে ঠেকে। তবে সব ছেড়ে শেষ পর্যন্ত অভিনয়ের চেনা জগতে আবার ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফেরা হয়নি, চলে গেছেন না-ফেরার দেশে। অসময়ে, কষ্টদায়কভাবে তাপসকে বিদায় নিতে হলো পৃথিবী থেকে।

আরও পড়ুনঃ “কিছু মানুষকে ভালো না বাসলে ২০২৫ এর শুরুটা ভালো হতো”- কাকে ভালোবেসে ঠকে গেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া?

এক সাক্ষাৎকারে তাপস পালের জীবনে ঘটে যাওয়া এক দুর্ঘটনা নিয়ে মুখ খোলেন তার স্ত্রী। তিনি বলেন “৯৫ সালে একটা দুর্ঘটনায় ওর মাথার খুলির পিছনের অংশ বাদ চলে যায়। পাণ্ডুয়া থেকে নাটকের শো করে ফিরছিল, ওর গাড়ির দুর্ঘটনায় এই বিপদ হয়। আবার ২০১২ সালে হাইপোগ্লাইসিমিয়া হয়ে ও পড়ে যায় তখন মাথার ফ্রন্ট লোভ ইঞ্জিউর হয়।” অভিনেতার জীবনের এই দুর্ঘটনার কথা অনেকেই জানতেন না।

Back to top button