“কিছু মানুষকে ভালো না বাসলে ২০২৫ এর শুরুটা ভালো হতো”- কাকে ভালোবেসে ঠকে গেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), বাংলা টলিউড (Tollywood) জগতে অতি পরিচিত মুখ। অভিনেত্রী আজ অর্থাৎ ৩১শে জানুয়ারি এসকে মুভিসের প্রযোজনায় মুক্তি পাওয়া সিনেমার নাম ‘যদি এমন হতো’। অভিনেত্রী ছোট পর্দায় হোক কিংবা বড় পর্দায় সব জায়গাতেই সমান পারদর্শিতার সঙ্গে অভিনয় করে চলেছেন।
অভিনেত্রী ছোটবেলা থেকেই শিশু শিল্পী হিসেবে কাজ করে চলেছেন বাংলার বিনোদন জগতে, কখনো সিরিয়াল আবার কখনো সিনেমাতে। বর্তমানে, অভিনেত্রীকে মূলত দেখা যাচ্ছে বড়ো পর্দাতে। রবীন্দ্র নামবিয়ারের পরিচালনায় এই সিনেমায় দিতিপ্রিয়াকে ছাড়া মুখ্য ভূমিকায় দেখা যাবে শন ব্যানার্জী ও রিষভ বসু’কে।

এমনকি, অভিনেত্রীকে আর কিছুদিনের মধ্যে ‘তোমাকে ভালোবাসি’ নামের এক সিরিয়ালে নায়িকা হিসাবে দেখা যাবে দিতিপ্রিয়া’কে। সদ্য মুক্তি প্রাপ্ত এই সিনেমার জন্য নানা জায়গায় প্রমোশন এবং সাক্ষাৎকার দিচ্ছে। আর এই সিনেমা মুক্তির জন্যই এক ইন্টারভিউতে নজর কেড়েছে অভিনেত্রী।
ইন্টারভিউতে দেখা যাচ্ছে, ভালোবাসা নিয়ে অভিনেত্রী নিজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যাক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অকপট হয়েছে দিতিপ্রিয়া ওরফে রাণী রাসমণি। স্বরস্বতী পুজো নিয়ে জিজ্ঞাসা করাতে অভিনেত্রী বললেন, সাধারণত কাজ করেই এই দিনটা কাটে আর কাজ না থাকলে শাড়ি পরে পুজো উপভোগ করা হয়। প্রেম মানে দিতিপ্রিয়ার কাছে বন্ধুত্ব। অভিনেত্রীর কথায়, তিনি যে পেশায় কাজ করে তাঁকে বুঝতে হবে এমন মানুষই চান প্রেমিক হিসাবে।
দিতিপ্রিয়া কি মানুষ চিনতে পারে? সাক্ষাৎকারী এই কথা জিজ্ঞাসা করাতে তিনি বলে উঠলেন, কোনো মানুষকে ভুল চিনলে তা শিক্ষা হিসাবে গ্রহণ করে। আবার, কথায় কথায় এও বললেন কিছু মানুষকে জীবনে আগে চিনতে পারলে ২০২৫-এর আগেই জীবনটা আরও সুন্দর হত। ভুল বোঝা নিয়ে অভিনেত্রী বললেন, “আমাকে প্রচন্ড ভুল বোঝে মানুষ”।
আরও পড়ুনঃ “মেয়েদের লক্ষ্মীমন্ত হতে বলা হয়, যাতে সব সহ্য করে নেয়, সরস্বতীমন্ত হতে শেখানো হয় না” হঠাৎ একি বললেন অপরাজিতা!
মানুষকে খুব দুম করে ভালোবেসে ফেলা বা বিশ্বাস করে ফেলা এই জিনিসটাকে কিছুটা হলেও কম করতে চাই এই বছরে দিতিপ্রিয়া। একটু অভিমান নিয়ে বললেন, সবাই আমার মতো করে ভাবেন না কেউ কেউ ইন্টানসানালি মনে ব্যাথা দিতে পছন্দ করে। অবশেষে, অভিনেত্রী এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী যে দর্শকদের পছন্দ হবে।

