“মেয়েদের লক্ষ্মীমন্ত হতে বলা হয়, যাতে সব সহ্য করে নেয়, সরস্বতীমন্ত হতে শেখানো হয় না” হঠাৎ একি বললেন অপরাজিতা!

আজ বাগদেবীর আরাধনার দিন। এবছর রবি সোম দুদিন মিলিয়ে পড়েছে মায়ের পূজা। আর এই দুদিনের মধ্যে একেক জন সেলিব্রিটির বাড়িতে একদিন পূজোর আয়োজন করা হয়েছে। তেমনি অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) পুজোর আয়োজনে মেতে উঠেছেন। গতকাল থেকে মন্ডপ সাজানো থেকে শুরু করে, মায়ের প্রতিমা আনা পূজোর সমস্ত কাজ করছেন অভিনেত্রী।

রবিবার বেহালার নাচের স্কুলে সরস্বতী পুজো সারছেন অভিনেত্রী। আর সোমবার হাওড়ার নাচের স্কুলে বাগদেবীর আরাধনা করবেন। শনিবার থেকেই সরস্বতী পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করেন অভিনেত্রী। জোরকদমে পুজোর প্রস্তুতি সারতে সারতে চা-শিঙাড়ার আসরও বসেছিল। সেই হৈহুল্লোরে কথা নিজেই জানালেন অপরাজিতা।

এই সরস্বতী পুজো উপলক্ষে অভিনেত্রীকে বিশেষ প্রশ্ন করা হয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে সমাজ মেয়েদের লক্ষ্মীমন্ত হতে বলে। কিন্তু সরস্বতীমন্ত হয়ে উঠতে শেখায় না কেন? অপরাজিতার উত্তর, “বিদ্যাকে আসলে সবাই ভয় পায়। মেয়েরা শিক্ষিত হয়ে উঠুক, এটা সবাই চায় না। সবাই প্রত্যাশা করে, মেয়েরা কোনও কিছুর প্রতিবাদ করবে না। শিক্ষিত হলেই তো তারা মুখ খুলবে। আর সত্যি কথা তো কেউ সহ্য করতে পারে না। তাই লক্ষ্মীমন্ত হতে বলা হয়, যাতে মেয়েরা সব সহ্য করে নেয়। সরস্বতীমন্ত হতে শেখানো হয় না।”

অভিনেত্রী আরো জানান “আমি সবাইকে বলি, আগে মা কালী হয়ে ওঠো। আমি নিজেকেও তা-ই বলি। আমি তো সব সময় খাঁড়া নিয়ে ঘুরি। মহাকালী, মহালক্ষী ও মহা সরস্বতী— তিনটিই দুর্গার রূপ। কাম, অহংকার, রূপ, গুণ, গন্ধ, ধৈর্য, হাসি সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়েই সম্পূর্ণ নারী হয়ে উঠতে হয়। কোনও কিছু বাদ দিয়ে নয়।”

আরও পড়ুনঃ শালিনী ব’ধের অ’স্ত্র এবার ফুলকির হাতে! বিপদের আঁচ পেয়ে সেই অ’স্ত্র আগেই ফুলকির হাতে তুলে দিয়েছে রোহিত! দুর্ধর্ষ আজকের পর্ব!

বাগদেবীর আরাধনা নিয়ে অভিনেত্রী বলেন “সবার আগে শিক্ষার প্রয়োজন। শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষিত না হলে আমাদের বিভ্রান্তি কাটবে না। সমাজে আমরা পিছিয়েই থাকব। সুতরাং লেখাপড়ার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষিত মানে শুধু পুঁথিগত শিক্ষার কথা বলছি না। আমাদের সময়ে বলা হত, স্নাতক না হলে ভাল ঘরে বিয়ে হবে না। তাই স্নাতক হওয়া জরুরি। এই ভাবনাই আরও অশিক্ষার প্রতিফলন। শিক্ষিত মানে নিজের অধিকার ও মর্যাদা নিয়ে সচেতন হওয়া। সেই চেতনা যেন সকলের জেগে ওঠে।”

Back to top button