শালিনী ব’ধের অ’স্ত্র এবার ফুলকির হাতে! বিপদের আঁচ পেয়ে সেই অ’স্ত্র আগেই ফুলকির হাতে তুলে দিয়েছে রোহিত! দুর্ধর্ষ আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে শালিনী রোহিতকে ফাঁসানোর জন্য নিজের নিজের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলতে থাকে। এরপর চিৎকার করে লোকজন জড়ো করে। সবাইকে বলে রোহিত বন্ধ দরজার আড়ালে তার শ্লী’লতাহানি করার চেষ্টা করে।এরপর পুলিশ এসে রোহিতকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

Bengali serial

এদিকে ফুলকি তো এসব বিষয়ে কিছুই জানেনা। তার বক্সিংয়ে যাতে কোনো রকম মনোযোগের অভাব না হয় সেই জন্যই তার থেকে সম্পূর্ণ ব্যাপারটা লুকিয়ে গেছে সবাই। আর ফুলকি মনে মনে ভাবছে এই চ্যালেঞ্জটা যে করেই হোক তাকে জিততেই হবে। কারণ রোহিতের মান সম্মান এখন এই একটা ম্যাচের উপরেই নির্ভর করছে। আর ফুলকির কাঁধেই সেই দায়িত্ব রয়েছে।

ফুলকি আজকের পর্ব ২ ফেব্রুয়ারি (Phulki Today Episode 2 February)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকির দৃষ্টি শক্তি চলে গেছে তো কি হয়েছে বাকি ইন্দ্রিয়গুলো তো এখনো সজাগ রয়েছে। তাই শালিনীর পারফিউমের গন্ধ অনুসরণ করে ফুলকি ঠিক পৌঁছে যায় শালিনীর পিছন পিছন। ফুলকি মনে মনে ভাবে তার এই অন্ধ হয়ে যাবার পেছনে নিশ্চয় শালিনীর কোন ষড়যন্ত্র রয়েছে। তাই তাকে সেই সত্যিটা জানতেই হবে। এরপর বাগানে গিয়ে শালিনী রুদ্রর সঙ্গে দেখা করে। আর ফুলকিও সেখানে গিয়ে পৌঁছায়। ফুলকি শালিনীকে কারো সঙ্গে একটা কথা বলতে শোনে, কিন্তু কার সঙ্গে সারাদিন কথা বলছিল সেটা বুঝতে পারেনা। এদিকে শালিনীর কথাবার্তা শুনে ফুলকি বুঝতে পারে রোহিতের কোনো ক্ষতি করে দিয়েছে সে। কিন্তু কি হয়েছে রোহিতের সে কথা ফুলকিকে জানানো হয়নি।

আরও পড়ুনঃ “উদিত চু’মু খেয়ে বেশ করেছেন, এমনটা যদি আমার সাথে ঘটতো!” উদিত নারায়ণকে সমর্থন জানিয়ে মুখ খুললেন কবীর সুমন!

তারপর এই লাবণ্য এবং পারমিতার থেকে ফুলকি জানতে পারে শালিনী মিথ্যে বদনাম দিয়ে রোহিতকে জেলে পাঠিয়েছে। ফুলকি সঙ্গে সঙ্গে জেদ করে রোহিতের সঙ্গে দেখা করতে যাওয়ার। তারপর ফুলকিকে নিয়ে তারা থানায় পৌঁছায়। থানায় পৌঁছে রোহিত ফুলকিকে বোঝাতে থাকে কোনরকম চিন্তা না করতে। অন্যদিকে রোহিত ফুলকিকে এর আগেও চোখ বেঁধে বক্সিংয়ের কিছু টেকনিক শিখিয়ে দিয়েছে। যাতে যেকোনো রকম পরিস্থিতিতে ফুলকি মোকাবেলা করতে পারে। না দেখে বক্সিং করার কিছু অভিজ্ঞতা রয়েছে ফুলকির। আর সেই অভিজ্ঞতাই শালিনীর সঙ্গে ম্যাচের দিন প্রয়োগ করবে ফুলকি। এবারে দেখার অপেক্ষা রোহিতের আশা রাখতে পারে কিনা ফুলকি, কি হয় আগামী পর্বে।

Back to top button