শাহরুখ খানের গালে সপাটে চর ক’ষালেন এক মহিলা! কোন অপরাধের জন্য এমন শাস্তি পেতে হল বলিউড কিং-কে?

বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। কয়েক দশক ধরে তিনি সকলের মনে রাজত্ব চালিয়ে এসেছেন। আজও তার অভিনয় দেখে মানুষজন বারবার মুগ্ধ হয়ে যান। তিনি অসংখ্য মহিলার ক্রাশ, আমাদের দেশের মহিলারা শাহরুখ খানের উপর সব সময় ফিদা হয়ে থাকেন। তার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। নিজের অভিনয়ের মাধ্যমে তো বটেই পাশাপাশি নিজের ব্যবহার স্বভাবের কারণেও তিনি মহিলাদের মাঝে ভীষণই জনপ্রিয়।
শাহরুখ খানকে একবার সামনে থেকে ছুঁয়ে দেখার স্বপ্ন কোন মহিলার না থাকে। তবে জানেন কি এই শাহরুখ খানের সাথে একবার ঘটে গিয়েছিল নির্মম ঘটনা। যা তার জীবনে একটা বিরাট বড় দুর্ঘটনা ছিল। অভিনেতার সাথে যে এমন ধরনের কোন ঘটনা ঘটতে পারে সেটা কারোরই কল্পনাতে আসেনি। এমনকি অভিনেতা নিজেও ভাবতে পারেনি তার সঙ্গে আচমকা এই ধরনের কোন ঘটনা ঘটবে।
অভিনেতার সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত ছিল। একজন মহিলা সপাটে শাহরুখ খানের গালে সকলের সামনেই চড় বসিয়েছিলেন। যার কারণে একেবারেই হক চকিয়ে গিয়েছিলেন কিং খান। বিশ্বাস করতে অসুবিধে হলেও এটাই ঘটে শাহরুখ খানের সঙ্গে। বলিউডের অন্দরমহলে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো আমরা সবসময় জানতে পারি। তবে এই ঘটনা আর বেশি দিন চাপা থাকলো না।
তিনি নিজেই এটা সকলের সঙ্গে শেয়ার করে নেন। কী এমন ঘটেছিল যার জন্য এক মহিলা শাহরুখ খানকে চড় মেরেছিলেন জানেন? জিরো ছবির প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ঠিক কী ঘটেছিল সেদিন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তর শাহরুখ খান জানান ট্রেনে। সেই ট্রেনেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ খান। সকলের মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ বসতে চাইলে তাও দিচ্ছিলেন। কিন্তু ট্রেন মুম্বইতে প্রবেশ করতেই ঘটে সেই দুর্ঘটনা। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সকলকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তাঁর। অনেকেই তাঁকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।
আরও পড়ুনঃ লাহিড়ী বাড়িতে আনন্দীর হাতেই পাপের বিনাশ! পেট থেকে খুলে পড়লো বালির বস্তা! রুশার ক’ফিনে শেষ পেরেকটা পুঁতলো আনন্দী!
কিছুক্ষণ পরে এক মহিলা তাঁর আসনে বসতে আসেন। তখন শাহরুখ মহিলা বসতে দিয়েছিলেন ঠিকই তবে জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তাঁর আসন, তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চড় মেরে বসেন ওই মহিলা। আসলে ট্রেনটি মুম্বইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনও আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না। জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন কিং। তখনও শাহরুখ খানের নাম কেউ জানতেন না, তিনি তার ক্যারিয়ার গড়তে আসছিলেন মুম্বাই শহরে।

