লাহিড়ী বাড়িতে আনন্দীর হাতেই পাপের বিনাশ! পেট থেকে খুলে পড়লো বালির বস্তা! রুশার ক’ফিনে শেষ পেরেকটা পুঁতলো আনন্দী!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল রুশা যে তার প্রেগনেন্সি নিয়ে লাহিড়ী বাড়ির সবাইকে মিথ্যে কথা বলছে সেটা বুঝতে পারে আনন্দী। কিন্তু সঠিক প্রমাণের অভাবে সে এতদিন কিছুই করতে পারেনি। এদিকে আনন্দীকে শেষ করে দেওয়ার জন্য সুপায়ন এবং তিতির মিলে প্ল্যান করে। একটা ঘরের মধ্যে টাইম বোম ফিট করে আনন্দীকে শেষ করে দিতে চায়।

সেখান থেকে আদি আনন্দীকে উদ্ধার করে নিয়ে আসে। আনন্দী যে বেঁচে ফিরে আসবে সেটা কল্পনাও করতে পারেনি তিতির। আনন্দীকে দেখে তিতির তো অবাক হয়ে যায়। কিন্তু রুশার মিথ্যে ফাঁস করতে, আর সত্যিটা প্রমাণ করতে তো ফিরে আসতেই হত আনন্দীকে।
আনন্দী আজকের পর্ব ১ ফেব্রুয়ারি (Anondi Today Episode 1 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়ির সবাই মিলে অনিন্দ্য রুশার দধি মঙ্গল সম্পন্ন করে, তারপর শুরু হয় বিয়ের আয়োজন। এদিকে আনন্দী, তনুশ্রী সবাই মিলে যে বিয়েতে এত আনন্দ করছে সেটা দেখে বেশ সন্দেহ হয় সুপায়ন আর রুশার। কিন্তু বুঝতে পারে না আনন্দী মনে মনে কি প্ল্যান করছে। তারপর সবাই মিলে মেতে ওঠে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ সকলের সামনে বিক্রমের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! কি এমন অপ’রাধ করলেন তাঁরা?
আর তখনই আনন্দী রুশার পর্দা ফাঁস করার জন্য সবার চোখের আড়ালে তার হলুদের বাটিতে বিছুটি পাতা মিশিয়ে দেয়। এরপর সবাই মিলে যেই না সেই হলুদের বাটি থেকে হলুদ নিয়ে রুশার গায়ে দিয়েছে। অমনি রুশার চুলকুনি শুরু হয়ে যায়। এদিক ওদিকে লাফাতে থাকে সে। তারপর আনন্দী, সুমনা গিয়ে রুশার মাথায় জল ঢেলে দেয়। তখনই রুশার পেট থেকে নকল বেবি বাম্প বেরিয়ে পড়ে। আর আনন্দী সকলের সামনে রুশার আসল মুখোশ টেনে খুলে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

