সকলের সামনে বিক্রমের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! কি এমন অপ’রাধ করলেন তাঁরা?

অভিনয় জগতে (Film Industry) একসঙ্গে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীরা অনেক সময় ভালো বন্ধু হয়ে যায় একে অপরের। তাদের মধ্যে বেশ সুন্দর বন্ডিং তৈরি হয়ে যায়। সেরকমই টলিপাড়ার (Tollywood) তিনি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী অঙ্কুশ হাজরা (Ankush Hazra), বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) এবং ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) মধ্যেও বেশ ভালো সম্পর্ক রয়েছে। উল্লেখ্য ঐন্দ্রিলা এবং বিক্রম তাদের প্রথম ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। জি বাংলা সাত পাকে বাঁধা ধারাবাহিক থেকে তাদের পরিচয়। সেখান থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত। আর এদিকে অঙ্কুশ হলো ঐন্দ্রিলার বয়ফ্রেন্ড আর টলিপাড়ার একজন বিশিষ্ট অভিনেতা। সেই সূত্রেই বিক্রমের সঙ্গে তারও বন্ধুত্ব রয়েছে। এদের তিনজনের মধ্যে দারুণ বন্ডিং। এদের তিনজনকে তিন মূর্তি বলাই যায়। কারণ বেশিরভাগ সময় তিনজনকে একসঙ্গে দেখা যায়।
কিন্তু এবারে সেই অঙ্কুশ ঐন্দ্রিলাই তাদের কাছের বন্ধু বিক্রম এর কাছে সকলের সামনে এসে হাত জোর করে মাফ চাইতে বাধ্য হলেন। কি এমন হলো তাদের মধ্যে যার কারণে সকলের সামনে নত হয়ে ক্ষমা চাইলেন দুজনে? তবে কি তাদের বন্ধুত্বের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হল?
অনেক সময় এমনও হয় ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায় অনেক বন্ধুত্ব। দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু এই তিনজনের মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল যে দর্শকও বেশ উপভোগ করতেন তাদের খুনসুঁটি, আড্ডা সবকিছু। কিন্তু হঠাৎ করেই কি এমন অপরাধ করলেন অঙ্কুশ ঐন্দ্রিলা সেই নিয়েই কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মনে।
উল্লেখ্য, তিনজনেই এখন টলিউডের বেশ প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী। বিক্রম তো একের পর এক কাজ করেই চলেছে। সিনেমা, ওয়েব সিরিজ জগতে এখন তার অবাধ বিচরণ। ধারাবাহিক জগত থেকেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। সাত পাকে বাঁধা, মন ফাগুন, ইচ্ছে নদী ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ঐন্দ্রিলা শিশু শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোট থেকেই অনেক সিনেমা, সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে অঙ্কুশও বেশ পরিচিত একজন অভিনেতা। তার ঝুলিতেও রয়েছে একাধিক ছবি।
আরও পড়ুনঃ নিজের সদ্যজাত মেয়েকে ছেলের থেকে দূরে রাখেন কোয়েল! ছেলেকে কেন নিজের বোনের কাছে আসতে দেন না অভিনেত্রী?
তবে কি নাম, যশ, খ্যাতি তিনজনকে আলাদা করে দিল? না আসল ঘটনাটা হলো, গত ৩১ শে জানুয়ারি বিক্রমের নতুন ছবি মুক্তি পেয়েছে। সোহিনী সরকারের সঙ্গে তার ছবি অমর সঙ্গী বক্স অফিসে চলছে এখন। প্রতিবারই বিক্রমের কোন ছবি রিলিজের সময় তার পাশেই দেখা যায় দুই বন্ধু অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। তবে এবারে দুজনেই বিদেশে কোথাও একটা ঘুরতে গিয়েছে। তাই জন্য বন্ধুর বিশেষ দিনে তার পাশে থাকতে পারেনি দুজনে। সেই কারণেই সোশ্যাল মিডিয়া সকলের সামনে বিক্রমের কাছে ক্ষমা চেয়ে নিলেন তারা এবং বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানালেন।

