অদ্ভুত চমৎকার! বিয়ের তিন মাসের মাথায় সন্তানের জন্ম দিলেন রুপসা! ছেলে হলো নাকি মেয়ে?

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। চলতি বছরেই নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এতদিন ধরে রুপসা সায়নদ্বীপের সন্তান আসার অপেক্ষাতেই ছিলেন পরিবার এবং তাদের ভক্তরা। অবশেষে সেই সকল অপেক্ষার অবসান হলো। রূপসার কোল আলো করে জন্ম নিল তাদের প্রথম সন্তান।

actress

বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে। কিন্তু তাড়াতাড়ি গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। কিছুদিন আগেই গর্ভবতী অবস্থায় ফটোশুট সেরেছেন অভিনেত্রী এবং তার স্বামী। নিজেদের বাড়িতেই সুন্দরভাবে সবকিছু ডেকোরেশন করে নিজের বেবি বাম্প দেখিয়ে ফটোশুট করেছেন অভিনেত্রী। তারপর কিছুদিন আগেই অভিনেত্রীর সাধের অনুষ্ঠান সম্পন্ন হল পরিবারের পক্ষ থেকে।

এবার অবশেষে নিজেদের সন্তান আসার সুখবর জানালেন সায়নদ্বীপ। একটি মিষ্টি ছবির মাধ্যমেই সুখবর জানালেন অভিনেত্রীর স্বামী। সায়নদ্বীপ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারিতে একরত্তির আঙুল ধরে রয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করে সায়নদ্বীপ লিখলেন, “বিলম্বিত প্রজাতন্ত্র দিবস সবাইকে এবং নিজেকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। জুনিয়র।” নিজের পোস্টে ছেলে হয়েছে না মেয়ে তা খোলসা করেননি সায়নদ্বীপ। তবে পোস্ট আভাস দিচ্ছে জুনিয়র সায়নদ্বীপই এসেছে। অর্থাৎ রূপসার পুত্র সন্তান হয়েছে।

আরও পড়ুনঃ নীলুর হাতে হাতকড়া! সমস্ত কুকীর্তির জলজ্যান্ত প্রমাণ কোয়েলের মেয়ে দিয়া! স্মৃতি হারিয়ে শূন্য রাই!

পরিবার এবং সায়নদ্বীপের মনের ইচ্ছে পূরণ হল অবশেষে। কিছুদিন আগে সাধের অনুষ্ঠানে একটি মজাদার খেলা খেলেছিলেন রূপসা এবং পরিবারের সকলে। সেখানে পরিবারের সদস্যরা নিজেদের মনের ইচ্ছে জানিয়েছিলেন। তারা কন্যাসন্তান চান নাকি পুত্র সন্তান। ভোট বেশিরভাগই ছিল পুত্র সন্তানের দিকে। যার জন্য নেটিজেনদের সমালোচনা এবং কটাক্ষের মুখেও করতে হয়েছে সবাইকে। কিন্তু সেসব কিছুতেই কর্ণপাত করেননি অভিনেত্রী বা পরিবারের কেউ। অবশেষে এলো সেই খুশির মুহূর্ত। আমাদের তরফ থেকে রুপসা এবং তার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

Back to top button