“প্লে বয় বনি!” জীবনে রয়েছে একাধিক মেয়ে! রয়েছে প্রায় সব ধর্মের একটা করে গার্লফ্রেন্ড! সাক্ষাৎকারে বিস্ফোরক কৌশানী!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় হিট জুটিগুলোর মধ্যে অন্যতম হলো বনি কৌশানির (Bony-Koushani) জুটি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন দুজনে। বেশ কিছু ছবিতে একসঙ্গে ও কাজ করতে দেখা গিয়েছে তাদের। অভিনয়ের জগতের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও নেমেছেন দুজনেই। পারবো না আমি ছাড়তে তোকে ছবির সেটাই প্রথমে আলাপ দুজনের। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। তারপর দীর্ঘ কয়েক বছর হয়ে গেল একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বনি সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন কৌশানি। এত বছর প্রেমের সম্পর্কে থাকার পর হঠাৎ প্রেমিকের নামে কেন এমন অভিযোগ আনলেন অভিনেত্রী? তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। কি এমন বিস্ফোরক অভিযোগ আনলেন বনির নামে কৌশানি? সেই নিয়েও কৌতূহল শুরু নেটিজেনদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি সম্পর্কে কথা বলতে গিয়ে কৌশানি জানিয়েছেন বনির তো আবার একটা দুটো গার্লফ্রেন্ডে পোষায় না, ওর মনে আবার কোন ভেদাভেদ নেই। তাই সব ধর্ম, সব জাতের মেয়েই একটা করে বনির গার্লফ্রেন্ড। সব মেয়েকে নিজের মনের মধ্যে খোলা ভাবে প্রবেশ করার অনুমতি দিয়েছে বনি। হঠাৎ করেই প্রেমের এত বছর বাদে বনির নামে এই গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী। সকলের সামনে সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে প্রেমিকের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসলেন।

প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই অভিযোগ আনলেন কৌশানি? তিনি কি বনিকে অন্য কোন মেয়ের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছেন? নাকি এই কারণেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে বর্তমানে? আদৌ কি অভিনেত্রীর এই অভিযোগ সত্যি? এই অভিযোগের ভিত্তিতে পাল্টা কি জবাব দিলেন প্রেমিক বনি?

আরও পড়ুনঃ প্রেমের গুঞ্জনে সিলমোহর! বিয়ের মরসুমেই চুপি চুপি বিয়ে সারলেন ফুলকি! মনের মানুষকে পাশে নিয়ে সেই মুহূর্ত ভাগ করে নিলে দিব্যানী!

আসলে এই ঘটনাটা ঘটেছে নিতান্তই মজার ছলে। বেশ কয়েক বছর আগেই এক সাক্ষাৎকারে বনিকে পাশে নিয়েই এই অভিযোগ করেছেন অভিনেত্রী। যদিও হাসতে হাসতে গোটা অভিযোগটা করেছেন তিনি। বোঝাই যাচ্ছে বাস্তবে এমন কোন ঘটনাই ঘটেনি। পুরোটাই মজার ছলে বলেছেন অভিনেত্রী। পাশে বসে বনি কৌশানির এই অভিযোগ হাসতে হাসতে বেশ উপভোগ করছিলেন। বেশ কয়েক বছর প্রেম সম্পর্কে থাকার পরেও এখনো তাদের বিয়ের কোন খবরই পাওয়া যায়নি। তাদের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের ছাদনা তলায় দেখবে বলে। দেখা যাক ভক্তদের মনের আশা কবে পূরণ করেন এই তারকা জুটি।

Back to top button