রুদ্রর নোং’রামির শিকার হয়ে দৃষ্টিশক্তি হারালো ফুলকি! সত্যিটা খুঁজে বের করতে ভয়ংকর খেলায় মাতালো রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুলিশ অফিসার ফুলকিদের সাহায্য করার জন্য সবরকম চেষ্টা করে। জামাল ভাইয়ের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় ফুলকিরা। এদিকে রুদ্র জামালের সঙ্গে প্ল্যান করে কিভাবে ফুলকির দৃষ্টিশক্তি নষ্ট করে দেওয়া যায়। জামাল তার লোকজনদের দিয়ে ট্যাংকের পাইপের সাথে ফুলকির বাথরুমের পাইপ সেট করে দেয়। যাতে এই কেমিক্যাল যুক্ত জল দিয়ে চোখ মুখ ধুতে গিয়ে ফুলকির চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

পরের দিন সকালে এই প্ল্যান সম্পর্কে শালিনীকে সবকিছু জানায় রুদ্র। শালিনী প্রথমে ভয় পাচ্ছিল ধরা পড়ে যাওয়ার। কিন্তু ফুলকি গিয়ে যেই মুহূর্তে ওঠে চোখে জলের ঝাপটা দেয় তখনই তার চোখ অসম্ভব জ্বালা করতে থাকে এবং সেই চোখে কিছুই দেখতে পায় না।এটা পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শালিনী। ফুলকির গলার আওয়াজ পেয়ে ছুটে আসে রোহিত, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে।
ফুলকি আজকের পর্ব ৩০ জানুয়ারি (Phulki Today Episode 30 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। এদিকে রোহিত স্পোর্টস এসোসিয়েশনের লোকদের জানিয়ে দেয় এই বিষয়ে তারা যেন তদন্ত শুরু করে। রোহিত জানতে চায় ফুলকির এই অবস্থার জন্য কে বা কারা দায়ী। কিভাবে ফুলকির দৃষ্টিশক্তি হারিয়ে গেল। তারপর পুলিশকে খবর দেওয়া হয়।
ডাক্তার এসে জানাই ফুলকির দৃষ্টি শক্তি হয়তো সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। সে আর হয়তো কোনদিনই দেখতে পাবে না। কিন্তু এখনো অনেক রকম টেস্ট করা বাকি তাই সবকিছু না করে তারা সঠিকভাবে কিছুই বলতে পারছে না। এদিকে ফুলকির বক্সিং ম্যাচ দেখতে আসার জন্য টিকিট কাটার ব্যবস্থা করতে থাকে লাবণ্যরা। তারপর রোহিত ফোন করে তাদের জানায় ফুলকি কারো ষড়যন্ত্রের শিকার হয়ে তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। বাড়ির সবাই তো এই খবর শোনার পর চিন্তায় পড়ে যায়। এদিকে পুলিশ তদন্ত শুরু করে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

