রাইকে খুঁজে পেতে পুলিশ স্টেশনে হাজির অনির্বাণ! নীলুকে ধরতে হোটেলে হাজির পুলিশ!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই বাথরুমে যাওয়ার নাম করে কি করে সেখান থেকে পালানো যায় সেই চিন্তা করতে থাকে। রাইকে তারা চাপ দিতে থাকে কাগজে সই করার জন্য। সার্থক জানতে পারে রাই সেখানে এখনও পৌঁছেনি। স্কুলের প্রধান শিক্ষিকা তিনি কাউকেই নাকি পাঠাননি রাইকে আনতে যাওয়ার জন্য। সবটা শোনার পর রাইয়ের দাদা এবং সার্থক মিলে যায় থানায়। সেখানে অফিসারকে সবটা খুলে বলে। এদিকে নীলু আর কোয়েল তো কি করে পালাবে, কোথায় পালাবে সেই প্ল্যান করতে থাকে।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mithijhora Today Episode 29 January, মিঠিঝোরা আজকের পর্ব ২৯ january, মিঠিঝোরা আজকের পর্ব

বিক্রম থানায় বলে এসেছে রাইয়ের গায়েব হওয়ার পিছনে সে নীলুকে সন্দেহ করে। অন্যদিকে সই না পেয়ে তারা বন্দুক দিয়ে রাইকে ভয় দেখাতে থাকে। কিন্তু রাই কোনোভাবেই সই করবে না। কোন মতে রাই তাদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সেখান থেকে কোনরকমে বেরিয়ে আসে। কিন্তু যেখান থেকে বেরিয়ে আসার পরেই রাইয়ের সাথে ঘটে বিরাট দুর্ঘটনা। রাস্তাতেই একটা বড় গাড়ি অসাবধানতায় রাইকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। কিডন্যাপাররা তখন রাইকে সেই অবস্থায় ফেলে পালিয়ে যায়।

মিঠিঝোরা আজকের পর্ব ৩০ জানুয়ারি (Mithijhora Today Episode 30 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ওই রাতে রাস্তা দিয়ে একজন দম্পতি যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে তখনই রাইকে মাঝ রাস্তায় পড়ে থাকতে দেখে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। এদিকে নিজের পরীক্ষায় স্রোত কিছুতেই মন বসাতে পারে না, সবাই চিন্তা করতে থাকে রাইয়ের জন্য। তারপর হঠাৎ করে বাড়িতে আসে অনির্বাণ। অনির্বাণকে দেখে প্রত্যেকেই তো ভীষণ রেগে যায়। রাইয়ের দাদা, মা তার উপরে চিৎকার করতে থাকে। অনির্বাণ বলে দেয় রাইকে খুঁজে পাওয়ার জন্য সে সবরকম চেষ্টা এবং সাহায্য করবে তাদেরকে।

আরও পড়ুনঃ মাঠে মারা পড়লো পারুলের প্ল্যান! দাদুর কাছে হাতেনাতে ধরা পড়ে গেল রায়ান-পারুল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এদিকে নীলু এবং কোয়েল অন্য জায়গায় আবার আশ্রয় নিয়েছে। কিন্তু তার আগে যেখানে ছিল সেই লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে রাইয়ের হারিয়ে যাওয়ার পিছনে তাদের হাত রয়েছে। তাই তাদেরই খুঁজে বার করার চেষ্টা করছে। এদিকে নীলু জানতে পেরেছে পুলিশ তাদের খোঁজাখুঁজি শুরু করেছে। এইবার তারা কোথায় লুকাবে সেই চিন্তাই করতে থাকে। অন্যদিকে ধীরে ধীরে রাইয়ের জ্ঞান ফিরছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button