আচমকা গালে কষিয়ে চ’ড়! মাচা অনুষ্ঠানে গিয়ে সম্মানহানি! ভয়াবহ পরিস্থিতির মুখে অভিনেত্রী মানালি!

বাংলা টেলিভিশন (Television Serial) পর্দার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন মানালি দে (Manali Dey)। দীর্ঘ কয়েক বছর ধরেই মানালিকে আমরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিককে অভিনয় করতে দেখতে পাচ্ছি। বউ কথা কও থেকে শুরু করে নকশি কাঁথা, ধূলোকণা-র মত একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মানালি। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। সেই ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। মানালিকে কেন পর্দায় দেখা যাচ্ছে না এতদিন সেই নিয়ে দর্শকদের মনে নানান রকম প্রশ্ন উঠেছিল।

তবে এসবের মাঝেই অভিনেত্রীর জীবনে ঘটে গিয়েছে বিরাট বড় দুর্ঘটনা। অভিনেত্রীর সাথে এমন ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, মানালি দে একের পর এক ভাল কাজ উপহার দিয়েছেন দর্শকদের। দর্শক মহলে বারে বারে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবারে সেই অভিনেত্রীর সাথেই ঘটে গেল অনেক বড় দুর্ঘটনা।

দর্শকদের থেকে এই ধরনের আচরণ একেবারেই আশা করেননি অভিনেত্রী। জি বাংলার এক টক শো অপুর সংসার-এ এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। শো সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে তিনি এই বিষয় জানিয়েছিলেন সবকিছু। মাচা শো করতে গিয়ে সেই অপ্রস্তুতিকর পরিস্থির সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।

মানালির জীবনে এমন অনেক ঘটনাই রয়েছে, যা বেশ মজার। কিন্তু এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। অভিনেত্রীর মুখে সেই ঘটনার কথা শুনে তো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রিয় অভিনেত্রীর সাথে এমন ঘটনা ঘটতে পারে সেটা কেউই কল্পনা করতে পারেনি।

আরও পড়ুনঃ ‘গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না’- রবীন্দ্রনাথকে নিয়ে একি বললেন অঞ্জন দত্ত?

একবার একটি মাচা শোতে গিয়ে তিনি ও তাঁর সহঅভিনেতা মাথা নীচু করে হাঁটছিলেন। মানালিকে দেখতে ভিড়ও জমেছিল অনেক। যদিও মানালি তা খুব একটা গুরুত্ব দেননি। কোন কথায় কান দেবেন না বলেই তিনি মাথা নীচু করে হাঁটতে থাকেন। তখনই হঠাৎ করে এক মহিলা তাঁর গালে একটা চড় বসিয়ে দেন। চমকে সামনে তাকান মানালি। দেখেন মহিলা তাঁর উদ্দেশে বলছে মাথা তুলে হাটতে, মুখ দেখাবেন না বলে কি তিনি মাথা নীচু করে হাঁটছেন, তবে এসেছেন কেন, মুখ দেখাতেই তো। তাঁকে একাই নয়, তাঁর সহঅভিনেতার গালেও সেদিন চড় বসেছিল। তিনি অবাক হয়ে গেলেও খুব একটা কিছু বলেননি সেই মুহূর্তে।

Back to top button