চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের এই দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী! খবর সামনে আসতেই খুশি ভক্তরা

না কখনোই কোন সাসপেন্স ক্রিয়েট করেননি তারা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপাও করতে দেখা যায়নি তাদের। না লুকিয়ে দর্শকমহলের কাছে সর্বদা নিজেদেরকে এবং নিজেদের সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরেছেন এই জুটি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী।

সানাই বাজতে চলেছে টেলিপাড়ায়, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় অনামিকা। নিজেদের সম্পর্ক সবার সামনে প্রকাশ করতে কখনও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাদের। এর আগে বিভিন্ন ধারাবাহিকে একাধিক বার আলাদাভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন দু’জনেই। এবার আসতে চলেছে সেই দিন যেদিন বাস্তবে সাত পাকে বাঁধা পড়বেন উদয়- অনামিকা।

Uday Pratap- Anamika Marriage: সানাই বাজতে চলেছে টেলিপাড়ায়, বিয়ে করছেন উদয়- অনামিকা? - Uday Pratap Singh Anamika Chakraborty Marriage popular television couple may get married this year Uday Pratap ...
উদয়- অনামিকা দু’জনেই ছোটপর্দার দর্শকমহল এর কাছে এক পরিচিত মুখ। দু’জনেরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে। প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন উদয়। অভিনেতা বলেন, ‘সবটা ঠিকঠাক হলে হলে নিশ্চয় জানাব। ইচ্ছা আছে এই বছরই আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার। এবছরই ইচ্ছে আছে বিয়ের। আমরা প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছি।’

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। এই মুহূর্তে ‘মিঠাই’-র পাশাপাশি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে অনামিকা প্রথম জনপ্রিয়তার মুখ দেখে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও ‘উড়ন তুবড়ি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘লালকুঠি’-র মতো ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

প্রসঙ্গত, ‘মিঠাই’-র সহ-অভিনেতা আদৃত রায়, উদয়ের খুব ভাল বন্ধু। অন্য একটি সামাজিক মাধ্যমের নেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের কথা বলার সময় উদয়ের পাশেই ছিলেন আদৃত। প্রিয় বন্ধুর বিয়ের কথা শুনে উচ্ছ্বসিত নায়ক বলেন, “অনামিকা আমাদের পরিবারের মতো। অনেক বছর ধরে ওদের সম্পর্ক। ওরা দু’জনেরই আমার খুব কাছের। অনামিকা আশেপাশে থাকলে খুব ভাল লাগে। অনামিকাকে আমিও খুব ভালোবাসি, সম্মান করি। খুব ভাল মেয়ে। আমি দারুণ খুশি যে ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর উদয় সেটেল করার প্ল্যান করছে মানে আমার একটা বড় ভূমিকা থাকছে সেখানে।”

Back to top button