ফুলকিকে রক্ষা করতে ব্যর্থ রোহিত! ফুলকির ঘাড়ে কো’প বসালো রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকির ট্রেনিং ম্যাচ লুকিয়ে দেখতে আসে শালিনী। তখনই ধরা পড়ে রোহিতের কাছে। তার কিছুদিন পরে ফুলকি রোহিত পৌঁছে যায় দিল্লিতে। তার কিছুক্ষণ পরে শালিনীও সেখানে উপস্থিত হয়। এই স্পেশাল ম্যাচের জন্য শালিনী কোচ হিসেবে নিয়ে আসে রোহিতের এক শত্রুকে। রোহিত ট্রেনিং দিতে থাকে আর শালিনী ভাবতে থাকে কিভাবে ফুলকিকে হারানো যায়। কারণ শালিনী নিজেও ভালো করে জানে ফুলকি ঠিক কতটা ভালো খেলে।

Phulki Today Episode 28 January

ফুলকির ট্রেনিং দেখে শালিনী আরো ভয় পেয়ে যায়। কিভাবে তাকে হারাবে সেটা বুঝতে পারেনা। এরপরই শালিনী রুদ্রকে ফোন করে তার থেকে সাহায্য চায়। রুদ্র দিল্লিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন। জামাল ভাইয়ের সঙ্গে কথা বলে তথায় মৃত্যুর রহস্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে ফুলকি রোহিত তাদের পূর্ব পরিচিত পুলিশ অফিসারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে।

ফুলকি আজকের পর্ব ২৯ জানুয়ারি (Phulki Today Episode 29 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পুলিশ অফিসার ফুলকিদের সাহায্য করার জন্য সবরকম চেষ্টা করে। জামাল ভাইয়ের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় ফুলকিরা। এদিকে রুদ্র জামালের সঙ্গে প্ল্যান করে কিভাবে ফুলকির দৃষ্টিশক্তি নষ্ট করে দেওয়া যায়। কিন্তু ফুলকিরা যখন সেখানে গিয়ে পৌঁছায়, জামালকে আর খুঁজে পায় না।

আরও পড়ুনঃ শুটিং ফ্লোরে ভয়ংকর দুর্ঘটনা! হাতে মুখে গুরুতর জ’খম অভিনেত্রীর! হাসপাতলে চলছে অ’স্ত্রোপচার!

এদিকে পরের দিন সকালে জামাল তার লোকজনদের দিয়ে ট্যাংকের পাইপের সাথে ফুলকির বাথরুমের পাইপ সেট করে দেয়। যাতে এই কেমিক্যাল যুক্ত জল দিয়ে চোখ মুখ ধুতে গিয়ে ফুলকির চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এই প্ল্যান সম্পর্কে শালিনীকে সবকিছু জানায় রুদ্র। শালিনী প্রথমে ভয় পাচ্ছিল ধরা পড়ে যাওয়ার। কিন্তু ফুলকি গিয়ে যেই মুহূর্তে ওঠে চোখে জলের ঝাপটা দেয় তখনই তার চোখ অসম্ভব জ্বালা করতে থাকে এবং সেই চোখে কিছুই দেখতে পায় না।এটা পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শালিনী। ফুলকির গলার আওয়াজ পেয়ে ছুটে আসে রোহিত, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। কিন্তু এবার শালিনীকে এমন অভিনয় করতে হবে যেন সে কিছুই জানে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button