শেষ হচ্ছে নিম ফুলের মধু! নতুন মেগার হাত ধরে ফের জি-তেই ফিরছেন রুবেল! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় অভিনেত্রী?

বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিকগুলি শুরু হবে এটা খুবই স্বাভাবিক বিষয়। যেমন খুব শীঘ্রই জি বাংলার (Zee Bangla) পর্দার এক বহু পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। এর আগেও এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন উঠেছিল বহুবার। কিন্তু সে সমস্ত গুঞ্জন মিথ্যে প্রমাণ করে ধারাবাহিকটি চলছিল মাসের পর মাস ধরে। তবে এবার সেই ধারাবাহিক শেষ হতে চলেছে।
জি বাংলার সেই বহু পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু। অবশেষে ধারাবাহিকটি শেষ হওয়ার খবর জানা গিয়েছে। এই খবর শোনার পর থেকে তো ধারাবাহিকের ভক্তদের তো ভীষণই মন খারাপ। কিন্তু ভক্তদের জন্য রয়েছে আরও একটি দারুণ সুখবর। নিম ফুলের মধু ধারাবাহিকে নায়ক চরিত্রে আমরা দেখে এসেছি জনপ্রিয় অভিনেতা রুবেল দাসকে। তবে ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথেই নতুন ধারাবাহিকের নায়ক হিসেবে দেখা যাবে রুবেলকে। তাই রুবেলের ভক্তদের জন্য এটা খুবই বড় আনন্দের সংবাদ।
খুব শীঘ্রই জি বাংলার নতুন ধারাবাহিকে নায়ক চরিত্রে ফিরছেন রুবেল। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। তবে জানেন কি নতুন ধারাবাহিকে রুবেলের বিপরীতে কোন নায়িকাকে দেখা যেতে চলেছে? রুবেলের নতুন ধারাবাহিকের নায়িকার নাম পরিচয় জানলে অবাক হবে আপনিও।
নতুন ধারাবাহিকের নাম, কবে শুরু হবে সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে ধারাবাহিকটি জি বাংলার পর্দাতেই আসছে। কোন প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই ধারাবাহিক শুরু হচ্ছে সেই তথ্য এখন পাওয়া যায়নি। তবে ধারাবাহিকের রুবেলকে আবার দেখা যাবে এটা জেনে খুশি একাংশ ভক্তরা। তবে রুবেলের বিপরীতে কোন অভিনেত্রীকে নায়িকা চরিত্রে দেখা যাবে সেই নিয়েই হচ্ছে কৌতুহল।
আরও পড়ুনঃ নেতাজিকে অপমান! বিশ্বনাথের কাণ্ড দেখে রেগে গেলেন জনগণ! কি এমন ঘটালেন অভিনেতা?
নতুন ধারাবাহিকে রুবেলের বিপরীতে জনপ্রিয় অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। দর্শক মহলে তিনি বেশ পরিচিত মুখ। তবে অভিনয় জগতে এটাই তার প্রথম কাজ। ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন অভিনেত্রী। অভিনেত্রীর নাম মধুরিমা চক্রবর্তী। মধুরিমা পেশায় একজন মডেল। রুবেলের বিপরীতে অভিনয় করে ধারাবাহিক জগতে প্রবেশ করতে চলেছেন তিনি।

