ফুলকি কা’না, শ্যামলী ল্যাং’ড়া আর রাই স্মৃতিহারা! নায়িকাদের একইসাথে একই হাল করলো জি বাংলা!

ধারাবাহিক (Tv Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে বিভিন্ন চ্যানেল গুলোতে বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয়ে থাকে। বর্তমান সময়ে যদিও বেশিরভাগ ধারাবাহিকে একই ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। তাই তো মাঝেমধ্যেই এই ধারাবাহিকগুলি নিয়ে ট্রোল সমালোচনা করা হয়ে থাকে। এবারে সেরকমই ট্রোলের মুখে পড়ল জনপ্রিয় তিনটি ধারাবাহিক।
বরাবরই স্টার জলসা ও জি বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। স্টার জলসার দর্শক হাসাহাসি করে জি এর ধারাবাহিকের নানান কাণ্ড দেখে। এবারে সেরকমই হাসাহাসি হচ্ছে জি বাংলার জনপ্রিয় তিনটি ধারাবাহিককে নিয়ে। সেই ধারাবাহিকগুলি হল ফুলকি, কোন গোপনে মন ভেসেছে এবং মিঠিঝোরা।
সম্প্রতি একটি ফ্যান পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে এই তিন ধারাবাহিকের তিনজন নায়িকাকে নিয়ে। আসলে ফুলকি ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছে ফুলকি, অন্যদিকে মিঠিঝোরা ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে রাই নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শ্যামলী নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। একসাথে তিন নায়িকা অথর্ব হয়ে গেছে, আর সেই নিয়ে চলছে হাসাহাসি।
আরও পড়ুনঃ ভেস্তে গেল নীলুর সব প্ল্যান! কিড’ন্যাপারদের হাত থেকে পালাতে গিয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো রাই!
সেরকমই একটি ফ্যান পেজ থেকে তিনজনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন “জি বাংলার কি হল বুঝলাম না। একসাথে ফুলকিকে কানা, শ্যামলীকে ল্যাংড়া আর রাইকে স্মৃতিহারা বানিয়ে দিলো।” আর তারপর থেকেই শুরু হয়েছে ট্রোল।

