মুম্বাইতে যেতে না যেতেই প্রথম সহ অভিনেতা অর্কপ্রভকে নিয়ে একি বললেন অভিকা! শুনে বেজায় কষ্ট পেলেন ভক্তরা!

বর্তমান সময়ে টেলিভিশনের পর্দার জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম একটি জুটি হল রানী-দুর্জয় জুটি। এই জুটিতে অভিনয় করেছেন অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprava Roy) এবং অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। স্টার জলসার (Star jalsha) তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ছোটপর্দায় ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দুজনে। প্রথম ধারাবাহিকেই করেছিলেন বাজিমাত। নবাগতা অভিনেত্রী অভিকার সঙ্গে জুটি বেঁধে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। দুজনেই টেলিভিশনের পর্দায় সেই সময় দর্শকদের কাছে ছিল একেবারেই নতুন। আর এই আনকোরা দুইজনের জুটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে।

তোমাদের রানী ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে অসংখ্য ফ্যান পেজ তৈরি হয়েছিল তাদের নিয়ে। যেই ফ্যান পেজগুলি থেকে এখনো রীতিমত রানী এবং দুর্জয় এর বিভিন্ন মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করা হয়ে থাকে। টেলিভিশনের পর্দায় এমন অনেক জুটি আসে যারা দর্শকের সাথে ভীষণ ইমোশনাল ভাবে জড়িয়ে পড়ে। এরকমই জুটি ছিল রানী দুর্জয়ের জুটি। দুর্জয় তো অসংখ্য মেয়ের ক্রাশও হয়ে উঠেছিল রাতারাতি।

Abhika Malakar

বর্তমানে অর্ক অভিনয় করছে স্টার জলসা আরেকটি নতুন শুরু হওয়া ধারাবাহিক দুই শালিকে। সেখানেও নায়ক চরিত্রে দেখা মিলছে অভিনেতার। ধারাবাহিকে তার চরিত্রের নাম দেবা। আর অন্যদিকে হিন্দি টেলিভিশনের জগতে পা রেখেছেন অভিকা। তোমাদের রানী ধারাবাহিকের হিন্দি ভার্শন শুরু হয়েছে স্টার প্লাসে। সেখানে আবারও রানী চরিত্রে অভিনয় করছেন।

কিন্তু দুজনে আলাদা হয়ে গেলেও তাদের ভক্তরা কিন্তু মাঝেমধ্যেই তাদেরকে খোঁজখবর নিয়ে থাকেন। তেমনি কিছুদিন আগে ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তরের খেলায় মেতে উঠেছিলেন অভিকা। সেখানে অভিনেত্রীকে অর্কপ্রভ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে অভিকা এমন কিছু কথা বলেন যা শুনে অবাক হয়ে গিয়েছে দর্শক। অভিনেত্রীর মুখ থেকে এমন কথা শোনা যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুনঃ নিজের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ নিজেই পিছলে পড়লো শালিনী! ফুলকির ক্ষতি করতে গিয়ে মহা ফাঁপরে রুদ্র!

অভিনেত্রীর কাছে এক ভক্ত আবদার করেন হিন্দি ধারাবাহিকে এখন অভিকার বিপরীতে যে নায়ককে দেখা যাচ্ছে তাকে সরিয়ে কোনরকম ভাবে কি অর্কপ্রভকে নিয়ে আসা যায় না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সরাসরি জানিয়েছেন কোনোভাবেই সম্ভব নয় এই কাজ। যা শুনে মনে বেশ কষ্ট পেয়েছেন ভক্তরা। অন্য আরেক ভক্ত প্রশ্ন করেন এখন তার অর্কপ্রভর সাথে যোগাযোগ হয় কিনা। অভিনেত্রী এই প্রশ্নের উত্তরাত জানিয়েছেন প্রায় প্রতিদিনই তাদের দুজনের কথা হয়। এটা শুনে নিশ্চিন্ত হয়েছেন এই জুটির ভক্তরা।

Back to top button