মেয়ে নয়, ছেলেই চাই! “ছিঃ একী মানসিকতা!” ছেলে সন্তান চেয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী রূপসার স্বামী!

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। চলতি বছরেই নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বর্তমানে রুপসা সায়নদীপের জুনিয়ার এর আসার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে। অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সেই বিশেষ দিনের জন্য।

বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে। কিন্তু তাড়াতাড়ি গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। নিজের এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে পজিটিভ ভাবে উপভোগ করতে চেয়েছেন।
কিছুদিন আগেই গর্ভবতী অবস্থায় ফটোশুট সেরেছেন অভিনেত্রী এবং তার স্বামী। নিজেদের বাড়িতেই সুন্দরভাবে সবকিছু ডেকোরেশন করে নিজের বেবি বাম্প দেখিয়ে ফটোশুট করেছেন অভিনেত্রী। সেই ফটোশুটের মাধ্যমে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। এরপরে বিনোদিনী ছবি ট্রেলার লঞ্চে এবং ছবি মুক্তির সময়ও অভিনেত্রীকে দেখা গিয়েছিল। এবারে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান সম্পন্ন হল পরিবারের পক্ষ থেকে।
সাধের খাওয়া-দাওয়া পর্ব মিটতেই আত্মীয়দের নিয়ে হল মজার খেলা। আর সেই খেলাতেই রূপসার মেয়ে হবে নাকি ছেলে তা নিয়ে নিজেদের মতামত জানালেন অভিনেত্রী স্বামী সায়নদীপ সহ পরিবারের অন্যান্যরা। সায়নদীপ প্রথমেই স্পষ্ট করে দেন, ‘আমি ওর বাবা, আর আমি চাই আমাদের ছেলে হোক।’ এমনকী রূপসার শ্বশুরশাশুড়ি চাইলেন ‘ছেলে হোক’। এভাবে একে একে বেশিরভাগ ভোট পড়ল ছেলের পক্ষেই। মেয়ের পক্ষে ভোট সংখ্যা ভীষণই কম। ছেলের জন্য ভোট যেখানে ১১, মেয়ের জন্য ভোট সেখানে মাত্র ৫। তবে সবশেষে রূপসা বললেন, ‘ আমার মনে হয় ছেলে হবে, আবার আমারই মনে হয় মেয়ে হবে।’
আরও পড়ুনঃ ৭০ পেরিয়েও থামেনি লড়াই! অনেক কিছু না পাওয়াই থেকে গেছে! আক্ষেপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার!
আর এই ভিডিও দেখার পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ অভিনেত্রী এবং তার পরিবারকে নিয়ে সমালোচনা করেছেন একাংশ নেটিজেন। একজন লেখেন, ‘ছিঃ একী মানসিকতা!’ কেউ লেখেন, ‘ছিঃ ছিঃ’, কারোর মন্তব্য, ‘আজও বেশিরভাগ মানুষ ছেলেই চান! অবাক লাগে!’ কারোর কথায়, ‘এটা কী ধরনের ভিডিয়ো ছেলে হোক বা মেয়ে সুস্থ হওয়ায় কাম্য…।’ কেউ লিথেছেন, ‘মেয়ে হলে, ইনিই আবার বলবেন, মেয়েই তো চেয়েছিলাম, রাজকুমারী, ওমুক তমুক বলে পোস্ট করবেন!’ কেউ আবার সায়নদীপের উদ্দেশ্যে কটাক্ষ করে লেখেন, ‘কী গর্ব করে বাবা বলছেন! আমি ছেলেই চাই, অবাক!’
View this post on Instagram

