এক ঢিলে দুই পাখি মা’রার প্ল্যান ফুলকির! বক্সিং ম্যাচ জিতে তথার মৃ’ত্যু রহস্য ফাঁস করবে নায়িকা!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে সাংবাদিকরা অপেক্ষা করে বসে আসছে ফুলকির জন্য। কিন্তু ফুলকিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রোহিত কি করবে বুঝতে পারছে না। তারপরই হঠাৎ এসে হাজির হল শালিনী। শালিনী এসে সাংবাদিকদের বলে ফুলকি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। তার মতন একজন খেলোয়াড়ের সাথে খেলত সাহস নেই ফুলকির। এদিকে শালিনীর পিছন পিছন এসে হাজির হল রুদ্র।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 26 January, ফুলকি আজ কের পর্ব ২৬ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

রুদ্রকে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। ফুলকি আদৌ আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্য কিনা সেই নিয়ে প্রশ্ন তোলে মিডিয়ার কাছে। তারপরই হঠাৎ রুদ্রর কথা বন্ধ করিয়ে দিয়ে হাজির হয় ফুলকি। এরপর ফুলকি মিডিয়ার সামনে শালিনীর চ্যালেঞ্জ একসেপ্ট করে। এরপর হৈমন্তী প্রথমবার রুদ্রর দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়। তিনিও এবারে তথার মৃ’ত্যুর আসল সত্যি জানতে চায়।

ফুলকি আজকের পর্ব ২৭ জানুয়ারি (Phulki Today Episode 27 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে কি ফুলকি এবং শালিনীর ম্যাচ আয়োজন করা হয়েছে দিল্লিতে। সেখানেই খেলতে যেতে হবে তাদের। এই খবর পাওয়ার পর ফুলকি তো ভীষণই খুশি। এক ঢিলে দুই পাখি মারা হবে। একদিকে যেমন শালিনীর সঙ্গে ম্যাচ খেলা হবে অন্যদিকে তথার মৃ’ত্যু রহস্যের তদন্ত করা যাবে। এদিকে ফুলকিকে সবাই চেপে ধরে প্রেস কনফারেন্স এর আগে ফুলকি কোথায় পালিয়ে গিয়েছিল সেটা জানার জন্য। ফুলকির সব কথা শুনে সবাই তো হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। রোহিত ভীষণ রেগে যায় ফুলকির উপরে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ষ’ড়যন্ত্রের শিকার সৌরভ গাঙ্গুলী ও তার পরিবার! এই নিয়ে তিনবার আক্রমণ!

অন্যদিকে শালিনী কিভাবে খেলে সেই ট্রেনিং দিতে থাকে ফুলকিকে। রোহিত ফুলকিকে দেখায় শালিনীর খেলার ধরন কি রকম। সেই মতন করে ফুলকিকে ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে শালিনী এবং রুদ্র প্ল্যান করে কিভাবে ফুলকিকে ম্যাচে হারানো যায়। কিভাবে ফুলকিকে তাদের রাস্তা থেকে একেবারে সরিয়ে দেওয়া যায়। রোহিত কতদূর কি করতে পারে সেটা ভালো মতন জানে শালিনী। তাই সে ঠিক করেছে এবারে নিজের খেলার ধরণ বদলে দেবে, যাতে ফুলকি কোনভাবেই তাকে হারাতে না পারে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button