১৪ বছর পর ফের টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন! প্রধান চরিত্রে ফিরলেন হারিয়ে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।

পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। তবে ধারাবাহিকগুলি শুরু হওয়ার পর বোঝা যায় কতটা দর্শকদের মন জয় করতে পারলে ধারাবাহিকগুলি।

যেমন খুব শীঘ্রই জনপ্রিয় প্রোডাকশন হাউজ ম্যাজিক মোমেন্টস এর পক্ষ থেকে নতুন একটি ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে। এর আগেও এই ম্যাজিক মোমেন্টস এর পক্ষ থেকে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়। স্টার জলসা, জি বাংলা সহ বিভিন্ন চ্যানেলে এই প্রোডাকশন হাউসের ধারাবাহিক হিট ছিল। এবার আবারও দীর্ঘদিন পর ফিরে আসে এই জনপ্রিয় প্রোডাকশন হাউস তাদের নতুন ধারাবাহিক নিয়ে। ইতিমধ্যেই ধারাবাহিকের নায়িকার লুকসেট সম্পন্ন হয়েছে।

নতুন ধারাবাহিকে আসছেন জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে। কবে আসবে এই ধারাবাহিক, কখন শুরু হবে সে সমস্ত বিষয়েও জানা গিয়েছে। তবে জানেন এই প্রোডাকশন হাউসের তরফ থেকে যে নতুন ধারাবাহিক শুরু করা হচ্ছে সেখানে নায়িকা চরিত্রে দেখা যেতে চলেছে সকলের প্রিয় অভিনেত্রীকে। যাকে এর আগে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে। দীর্ঘ ১৪ বছর পর আবারও নতুন ধারাবাহিকে নায়িকা চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ চুপিচুপি সারলেন বিয়ে! মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন জয় মুখোপাধ্যায়? জানলে চমকে যাবেন আপনিও!

Actress Aparna Bhattacharya

খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরবেন অভিনেত্রী। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন অপর্ণা ভট্টাচার্য। যাকে আমরা একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সেদিন দুজনেতে দেখেছিলেন। ধারাবাহিকে শাওন চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর আবার স্টার জলসার আসন্ন ধারাবাহিক চিরসখাতে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

Back to top button