এবার জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন নায়ক! দুর্গার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের। শুরুর সময় থেকেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক।

এই ধারাবাহিক একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। মাঝে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছিল। যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়ে সে জগদ্ধাত্রী। ফিরে এসেছে ধারাবাহিকের সেই নতুন চমক।

বর্তমানে তো ধারাবাহিকে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে দুর্গা, তার পরিবারের খোঁজ পেয়েছে জানতে পেরেছে সে অনাথ নয়, তারও মা-বাবা পরিবার সবাই রয়েছে। মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই ফিরে আসছে দুর্গা। যা দেখে দর্শক আবারো ধারাবাহিকের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু দর্শকের মনে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করেছে দুর্গার নায়ক হিসেবে কাকে দেখা যাবে ধারাবাহিকে? আজকে সেই প্রশ্নের উত্তরই দেব দর্শকদের।

ধারাবাহিকের দুর্গার নায়ক চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে এই নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছিল দর্শক মহলে। তবে এবার এসে সমস্ত গুঞ্জনের অবসান হতে চলেছে। দর্শকদের মনের সব প্রশ্ন উড়িয়ে দিয়ে এবারে আসতে চলেছে ধারাবাহিকে নতুন চমক, আসছে দুর্গার নায়ক।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই এমন বিশ্রী ঘটনার সম্মুখীন নায়ক! ভেঙে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়!

প্রথমের দিকে ধারাবাহিক জগতের দুই জনপ্রিয় নায়ক ইন্দ্রনীল এবং সায়ন মুখার্জির নাম উঠে এসেছিল। তবে এখন এই দুই অভিনেতাই অন্য চ্যানেলে একই প্রোডাকশন হাউসের নায়ক চরিত্রে অভিনয় করছে। সেই কারণে এই দুজনকে হয়তো দুর্গার নায়েক হিসেবে দেখা নাও যেতে পারে। তবে কাকে দেখা যাবে দুর্গার নায়ক চরিত্রে? যদিও এখনো চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিছুই ঠিক করে জানানো হয়নি তাই অপেক্ষা করতেই হবে দর্শকদের।

 

Back to top button