এবার ফুলকির পাল্টা চ্যালেঞ্জে কুপোকাত শালিনী! মিডিয়ার সামনে শালিনীকে সর্ষে ফুল দেখিয়ে দিল ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শালিনী। আর সেটা দেখেই ভয় পেয়ে গিয়েছে ফুলকি। আসলে শালিনী অনেক বড় একজন খেলোয়াড় তার সামনে ফুলকি খেলতে ভয় পাচ্ছে। কিন্তু রোহিত জানিয়ে দেয় যে এই চ্যালেঞ্জ নেবে ফুলকি। ফুলকি রোহিতকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই মানতে চায় না। এরপরে রোহিত নিউজ চ্যানেলকে জানিয়ে দেয় ফুলকি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে শালিনীর চ্যালেঞ্জ নেবে।

Phulki Today Episode 25 January

পরের দিন প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। কিন্তু ফুলকি ভয় পাচ্ছে ভীষণ। তাই জন্য সে ছুটে যায় মা কালীর কাছে। এদিকে বাড়িতে ফুলকিকে কেউ দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। সবাই ভাবে ফুলকি হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। এদিকে নিউজ রিপোর্টারা হাজির হয়েছে।

ফুলকি আজকের পর্ব ২৬ জানুয়ারি (Phulki Today Episode 26 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকির মা কালী তাকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মনে জোর বাড়াচ্ছে। ফুলকি তারপর অনেক বোঝানোর পর বুঝতে পেরেছে। এদিকে সাংবাদিকরা অপেক্ষা করে বসে আসছে ফুলকির জন্য। কিন্তু ফুলকিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রোহিত কি করবে বুঝতে পারছে না। তারপরই হঠাৎ এসে হাজির হল শালিনী। শালিনী এসে সাংবাদিকদের বলে ফুলকি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। তার মতন একজন খেলোয়াড়ের সাথে খেলত সাহস নেই ফুলকির। এদিকে শালিনীর পিছন পিছন এসে হাজির হল রুদ্র।

আরও পড়ুনঃ ভয়ংকর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো রায়ান! কলেজ থেকে বেরোতেই নতুন বিপদে পারুল! টানটান উত্তেজনময় আজকের পর্ব

রুদ্রকে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। ফুলকি আদৌ আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্য কিনা সেই নিয়ে প্রশ্ন তোলে মিডিয়ার কাছে। তারপরই হঠাৎ রুদ্রর কথা বন্ধ করিয়ে দিয়ে হাজির হয় ফুলকি। এরপর ফুলকি মিডিয়ার সামনে শালিনীর চ্যালেঞ্জ একসেপ্ট করে। তারপরই মিডিয়ার লোকজন শালিনী সবাই বেরিয়ে যাওয়ার পর এগিয়ে আসে হৈমন্তী। তিনি সবাইকে বলে রুদ্রর সাথে তার কিছু কথা আছে। তারপর হৈমন্তী এই প্রথমবার রুদ্রর দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়। তিনিও এবারে তথার মৃ’ত্যুর আসল সত্যি জানতে চায়।

Back to top button