ভয়ংকর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো রায়ান! কলেজ থেকে বেরোতেই নতুন বিপদে পারুল! টানটান উত্তেজনময় আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল তার ফোনে রেকর্ড করা সব প্রমাণ শিরিনদের সামনে তুলে ধরে। এরপরে তারা খুব ভয় পেয়ে যায় এবং সবাই একেক করে ক্ষমা চাইতে থাকে পারুলের পায়ে পড়ে। শিরিন, কলেজের সিনিয়ার সবাই এক এক করে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু যখন রায়ান সামনে এসে পারুলের কাছে ক্ষমা চাইতে যায় তখনই তার সামনে আসে দাদু। দাদু রায়ানকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে পারুল প্রিন্সিপালের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ভিডিও তুলে ধরবে।

প্রিন্সিপাল তাদের সবাইকে ডেকে এনে কলেজ থেকে বের করে দেবার কথা বলে। গার্জিয়ান নিয়ে এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার কথা বলে। পারুল প্রিন্সিপালকে অনুরোধ করে যাতে সবাইকে ক্ষমা করে দেয়। কারণ পারুল চায় না তার জন্য তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক।
পরিণীতা আজকের পর্ব ২৫ জানুয়ারি (Parineeta Today Episode 25 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুলের কথার গুরুত্ব বুঝে প্রিন্সিপাল তাদের এবারের মতন ক্ষমা করে দেয়। এরপর প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে আবারও রায়ান পারুলকে ভয় দেখাতে থাকে। সে পারুলকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে যে এবার থেকে পারুলের খারাপ সময় শুরু হল। পারুলও রায়ানের চ্যালেঞ্জ একসেপ্ট করে আর বলে দেয় সে একাই একশো।
আরও পড়ুনঃ এবারে হবে সেয়ানে সেয়ানে টক্কর! ফুলকি পারবে তো শালিনীকে যোগ্য জবাব দিতে? টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
এদিকে বাড়ি ফেলার পথে রায়ানের জামাইবাবুর বসের গাড়িতে ধাক্কা লাগে পারুলদের। আসলে রায়ানের জামাইবাবুর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তাই জামাইবাবু ঠিক করে তার বসের সঙ্গে বিয়ে দেবে রায়ানের আরেক বোন রাকার। সেই জন্য প্ল্যান করতে থাকে কিভাবে তার সঙ্গে বিয়ে দেওয়া যায়। এবারে দেখার অপেক্ষা তার এই প্ল্যান কিভাবে সফল হয় কি হয় আগামী পর্বে।

