গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা! হতে চলেছে অস্ত্রোপচার!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অনামিকা সাহা (Anamika Saha)। বর্ষিয়ান অভিনেত্রীকে আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে দেখছি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন যেতে নিয়েছেন বারবার। বেশিরভাগ সময় অভিনেত্রীকে নেগেটিভ চরিত্রেই দেখে এসেছেন দর্শক। নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন অভিনেত্রী।

এখন অভিনেত্রীর বয়স হয়েছে। তবুও অভিনয় তার সঙ্গ ছাড়েনি। ধারাবাহিক জগতেও তাকে দেখা গেছে। বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা, দিদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে এবারে অভিনেত্রীর জীবনে ঘটতে চলেছে অনেক বড় ঘটনা। যা নিয়ে বেশ চিন্তায় আছেন ভক্তরা।

জীবনে কখনও বড় কোনও অস্ত্রোপচার হয়নি অভিনেত্রীর। সেই কারণে বেশ চিন্তায় বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। নিজেকেই সবটা একা হাতে সামলাতে হচ্ছে তাঁকে। আগামী ৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং ৫ ফেব্রুয়ারি তাঁর গলব্লাডারে স্টোন অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

এক সাক্ষাত্‍কারে অভিনেত্রী বলেছেন,”বয়স তো অনেকটাই হয়েছে, তার মধ্যে সুগারও রয়েছে। আমার তো আরেকটি রোগও আছে। এর আগেও ডাক্তার বলেছিলেন, অস্ত্রোপচার করতে হবে, কিন্তু সুগার ও প্রেসারের সমস্যা বেশি থাকায় তা সম্ভব হয়নি। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, তাই চিকিৎসক ৫ ফেব্রুয়ারি দিনটি ঠিক করেছেন।”

আরও পড়ুনঃ “নারীদের নিস্তার নেই, সালটাই শুধু বদলেছে”- মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে কী বললেন রুক্মিণী?

সবকিছু থেকে ছুটি নিয়ে অপারেশনের তারিখ ঠিক করা হয়েছে। বর্তমানে তো ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। রয়েছে আউটডোর শুটিং। অস্ত্রোপচারের পর ১০ দিনের জন্য ছুটি পেয়েছেন তিনি। আমাদের সকলের প্রার্থনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অভিনেত্রী।

Back to top button