শালিনীর মুখে ঝা’মা ঘষে সফলতার শীর্ষে ফুলকি! ঈ’র্ষায় জ্ব’লে পু’ড়ে গেল শালিনী! দুর্ধর্ষ আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Television Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে অংশু রিকিকে গ্রেপ্তার করে নিয়ে গেলে থানায় যায় রুদ্র সেখানে গিয়ে বোনকে ছড়িয়ে আনতে। অংশু বলে ফুলকিরা সবাই সাক্ষী আছে। লাবণ্যরা সবাই মিলে থানায় আসলে রুদ্র তাদের উপরেও চিৎকার করতে থাকে। তারপর রিকিকে নিয়ে এলে রিকিও একেবারে পাল্টি খেয়ে যায়। সে বলতে থাকে ফুলকিরা তাকে মারধর করে জোর করে মিথ্যে কথা বলিয়ে নিয়েছে। ফুলকি থানাতেই সবার সামনে রুদ্রকে চ্যালেঞ্জ করে যে রুদ্র যে সমস্ত অন্যায় করেছে ফুলকি তার প্রমাণ জোগাড় করে সামনে নিয়ে আসবে। তথার মৃত্যু আর রোহিতের বক্সিং জগৎ থেকে ছিটকে যাওয়ার পেছনে রুদ্র যে ষড়যন্ত্র করেছে সেই সবকিছু প্রমাণ করে দেবে ফুলকি।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 24 January, ফুলকি আজ কের পর্ব ২৪ জানুয়ারি , ফুলকি আজকের পর্ব

ফুলকি রোহিতকে দিল্লি যাবার জন্য জোর করতে থাকে। ফুলকির কথা মেনে রোহিত দিল্লি যাবার টিকিটের ব্যবস্থা করে। এদিকে তারা এই বিষয়ে যখন আলোচনা করছিল জেঠু সব জানতে পারে। তিনিও ফুলকিদের বিশ্বাস করে। কিন্তু এই বিষয়ে কিছুই জানে না হৈমন্তী। যখন হৈমন্তী জানতে পারে ফুলকিরা দিল্লি যাচ্ছে তখন জেঠু জানায় তারা তথার মৃত্যু তদন্ত করতে দিল্লি যাচ্ছে। এই কথা শুনে ভীষণই অবাক হয় হৈমন্তী। কারণ তিনি এখনো বিশ্বাস করে রোহিতই খুন করেছে তার বড় দাদা তথাকে।

ফুলকি আজকের পর্ব ২৪ জানুয়ারি (Phulki Today Episode 24 January)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে হৈমন্তী যখন বারবার ফুলকিকে এবং রোহিতকে ভুল বুঝছিল তখন ফুলকি হৈমন্তীকে সরাসরি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। রুদ্র কেন বারবার লাবণ্যকে ঠকিয়েছে? কেন ঈশিতাকে ঠকিয়েছে? কেন তার এত অন্যায়ের প্রমাণ থাকা সত্ত্বেও হৈমন্তী তার প্রতি অন্ধ বিশ্বাস রেখেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনা হৈমন্তী, তিনি এখনো রুদ্রকেই বিশ্বাস করেন। এদিকে ফুলকি রোহিত দিল্লি যাওয়ার জন্য রওনা হয়। আর ঠিক তখনই টিভির পর্দায় দেখানো হয় ন্যাশনাল বক্সিং খেলার জন্য বাংলা থেকে ফুলকিকে বাছাই করা হয়েছে। আর এটা জানার পর তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। প্রত্যেকে ফুলকিকে নিয়ে মাতামাতি শুরু করে দেয়।

আরও পড়ুনঃ ২৫০ টাকা নিয়ে সুন্দরবন থেকে কলকাতা! থেকেছেন শিয়ালদার ফুটপাতে! আজ তিনিই প্রতিষ্ঠিত অভিনেত্রী!

এদিকে শালিনী একটি ব্র্যান্ডের হয়ে ফটোশুট করছিল ঠিক তখনই মাঝপথে তাকে শুটিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ওই কোম্পানির মালিক এসে বলে বাংলা থেকে ফুলকিকে বাছাই করা হয়েছে ন্যাশনাল স্তরে খেলার জন্য। এটা জানতে পেরে তো শালিনী ভীষণই রেগে যায়। সবকিছু ভাঙচুর করতে শুরু করে। নিজের রাগ কন্ট্রোল করতে পারেনা সে। এরপর রুদ্র এসে শালিনীর সঙ্গে প্ল্যান করতে থাকে ফুলকিকে যেভাবেই হোক তাদের রাস্তা থেকে সরাতে হবে। কারণ তাতে শালিনী আর রুদ্র দুজনেরই মঙ্গল। তাই জন্য রুদ্র শালিনী মিলে ঠিক করে শালিনী ফুলকিকে সরাসরি চ্যালেঞ্জ করবে বক্সিংয়ের জন্য। আর সেখানে ফুলকির বড় সর্বনাশ করবে তারা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button