২৫০ টাকা নিয়ে সুন্দরবন থেকে কলকাতা! থেকেছেন শিয়ালদার ফুটপাতে! আজ তিনিই প্রতিষ্ঠিত অভিনেত্রী!

আমরা পর্দার (Television Screen) এপাশে বসে যারা অভিনীত অভিনেত্রীদের (Actor-Actress) ঝাঁ চকচকে জীবন দেখে অভ্যস্ত তারা অনেকেই কিন্তু জানিনা এই অভিনেতা অভিনেত্রী হওয়ার পেছনে তাদের ঠিক এক একজনের কতটা পরিশ্রম এবং আত্মত্যাগ রয়েছে। ইন্ডাস্ট্রির (Film Industry) বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী মাথার ঘাম পায়ে ফেলে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন।
সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী দিনের পর দিন কত ঝড় জল পেরিয়ে আজকে একজন সফল অভিনেত্রী হয়ে উঠেছেন। আজ সেই অভিনেত্রীর কথাই আপনাদের বলব। যিনি আজ ইন্ডাস্ট্রির বেশ পরিচিত এবং দক্ষ একজন অভিনেত্রী। তবে এই জায়গায় আসতে গিয়ে অভিনেত্রীকে পেরোতে হয়েছে অনেক বাধা-বিপত্তি।
অভিনেত্রী আদতে হলেন সুন্দরবনের মেয়ে। সেখানকার বাসিন্দাদের অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা মানে বিরাট বড় ব্যাপার। প্রথমে কেউই অভিনেত্রীর এই ইচ্ছেকে মর্যাদা দেয়নি। কারণ সুন্দরবন থেকে কলকাতায় এসে অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়া মুখের কথা ছিল না। কিন্তু তিনি স্বপ্ন দেখা ছাড়েননি। যখন ছোটবেলায় সবাইকে জিজ্ঞাসা করা হতো বড় হয়ে তারা কি হতে চায়, কেউ কেউ বলতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক-শিক্ষিকা তবে অভিনেত্রী ছোট থেকেই অভিনেত্রী হওয়ারই স্বপ্ন দেখতেন।
অভিনেত্রী জানিয়েছেন মাত্র ২৫০ টাকা নিয়ে সুন্দরবন থেকে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। দিনের পর দিন শিয়ালদা স্টেশনের পাশে তাবু খাঁটিয়ে থেকেছেন। তারপর কিছুদিন মেসবাড়ি ভাড়া নিয়ে সেখানেও কিছুদিন কাটিয়েছেন। প্রথমদিকে তো চাল ডাল সবকিছু মিশিয়ে যে খাবারটা রেল লাইনের ধারে সবাই খেতো সেই খাবার খেয়ে কাটিয়েছেন। এখনো সেখান দিয়ে যাতায়াত করার সময় তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়।
আরও পড়ুনঃ পথের কাঁটা পথেই পি’ষে দিল নীলু! অজান্তেই সর্বনাশের পথে রওনা দিল রাই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। তিনি আর কেউ নন সকলের প্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। যাকে আমরা কৃষ্ণকলি, অপরাজিতা অপু, বৌমা একঘর, পঞ্চমী এর মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশিরভাগ সময় তাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তিনি আরেক জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর নিজের বৌদি হন সম্পর্কে।


